October 30, 2026, 10:52 pm
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

কাঁঠালিয়ায় বাংলা নববর্ষ উপলক্ষে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আমুয়ায় আজ পহেলা বৈশাখ ১৪৩৩ উপলক্ষে মঙ্গলবার বিকেলে এক প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। এতে লিজেন্ড অফ কাঁঠালিয়া বনাম লিজেন্ড অফ আমুয়া অংশগ্রহণ করেন।

উক্ত ক্রিকেট খেলায় বিজয়ী হয়েছেন লিজেন্ড অফ কাঁঠালিয়া এবং রানার্সআপ হয়েছেন লিজেন্ড অফ আমুয়া। লিজেন্ড অফ কাঁঠালিয়াকে জেতাতে দারুণ ব্যাটিং করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মকবুল হোসেন। লিজেন্ড অফ কাঁঠালিয়ার অধিনায়ক ছিলেন সকলের পরিচিত প্রিয় হাছিব ভুট্টো আকন।

এ ক্রিকেট টুর্নামেন্টে বিজয়ীদের হাতে উপহার তুলে দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কাঁঠালিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. আখতার হোসেন নিজাম মিরবহর।

এ সময় উপস্থিত ছিলেন আমুয়া ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং ক্রিকেট প্রেমী এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ