October 30, 2026, 10:52 pm
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

শরণখোলায় পহেলা বৈশাখ উপলক্ষে জাতীয় খেলা হা-ড়ু-ড়ু অনুষ্ঠিত হয়

মো. আব্দুল করিম গাজী, নিজস্ব প্রতিনিধি

পহেলা বৈশাখ বাঙ্গালি জাতির সবচেয়ে বড় সাংস্কৃতিক উৎসব। এটি বাংলা নববর্ষের প্রথম দিন। এই দিনটি বাঙ্গালির ইতিহাস,ঐতিহ্য ও সাংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। তারই ধারাবাহিকতায় বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার ২ নং খোন্তাকাটা বাজার ব্রিজ সংলগ্নে যুব সমাজের উদ্দ্যোগে জাতীয় খেলা (হা ড়ু ড়ু) এর আয়োজন করা হয়।

১৪ এপ্রিল মঙ্গলবার বিকেল ৫ টা বাজে খেলা শুরু হয়। এতে রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন, মো. কালাম মুন্সী এবং আব্দুর রাজ্জাক। খেলায় গাজী বাড়ী, খাঁন বাড়ী,শাহ বাড়ী সহ আরও অনেকে অংশগ্রহন করেন।

প্রতিটা দলে মোট ৮ জন করে খেলোয়াড় ছিলেন, চ্যাম্পিয়ন গ্রুপ খাঁন বাড়ী রানার্স আপ গাজী বাড়ী। চ্যাম্পিয়ন গ্রুপে যারা ছিলেন, মো. রেজাউল, ওবায়দুল, রিয়াজ,ছগির জোমাদ্দার,নাইম, মধু কাজী, হাসান প্রমূখ।
রানার্স আপে ছিলেন, মো. সজল গাজী, জুয়েল, ওবায়দুল, মিরাজ, শহিদ খাঁন প্রমূখ।

খেলা চলাকালীন সময়ে উৎসব মুখ জনতার উপস্হিতি লক্ষ করা যায়।খেলা শেষে পুরস্কার বিতরন করা হয় এবং সবাই উৎসব মুখ পরিবেশে স্হান ত্যাগ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ