October 30, 2026, 9:43 pm
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

রাজারহাটে ব্যবসায়ির ৫০ হাজার টাকা জরিমানা

মোঃ রেজাউল হক, কুড়িগ্রাম প্রতিনিধি

রাজারহাটে জব্দ করা বিপুল পরিমাণ অবৈধ বালাইনাশক ঘটনাস্থলে পুড়ে ধ্বংস, কৃষকের ফসল ও অর্থনীতিকে ঝুঁকিতে ফেলে কুড়িগ্রামের রাজারহাটে চলছিল অনুমোদনহীন ও ভেজাল কীটনাশকের রমরমা বাণিজ্য। অবশেষে প্রশাসনের অভিযানে সেই চিত্র উন্মোচিত হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ অবৈধ বালাইনাশক, যা ঘটনাস্থলেই পুড়িয়ে ধ্বংস করা হয়।

সোমবার (১৩ এপ্রিল ২০২৬) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল ইমরানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের সিংগারডাবড়ীহাট এলাকার ‘রিসা বীজ ভান্ডার’ থেকে লুমিনাস ওয়ার্ল্ড লিমিটেডের ৬২৬টি অনুমোদনহীন পণ্য উদ্ধার করা হয়। জানা যায়, কোম্পানিটির বাজারজাত ৭৪টি পণ্যের মধ্যে মাত্র ৮টির সরকারি অনুমোদন রয়েছে—যা স্পষ্টভাবে আইন লঙ্ঘনের প্রমাণ বহন করে।

উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুন্নাহার সাথী বলেন, ভেজাল ও অনুমোদনহীন কীটনাশকের ব্যবহার কৃষকের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে এবং ফসল উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল ইমরান জানান,অভিযোগের সত্যতা পাওয়ায় সার ব্যবস্থাপনা আইন ২০০৬ অনুযায়ী এ জরিমানা করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্টদের সতর্ক করে তিন কার্যদিবসের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ