September 15, 2026, 2:27 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

ইরানকে সামরিক সহায়তার পরিকল্পনা স্পষ্ট করল চীন

আর্ন্তজাতিক ডেস্ক

ইরানকে শিগগিরই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের পরিকল্পনা করছে ‍চীন—মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এমন দাবি সরাসরি নাকচ করেছে বেইজিং। ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাসের মুখপাত্র লিউ পেংইউ বলেছেন, সংঘাতে জড়িত কোনো পক্ষকেই চীন অস্ত্র সরবরাহ করেনি এবং এ ধরনের তথ্য সম্পূর্ণ অসত্য।

রোববার (১২ এপ্রিল) রুশ বার্তা সংস্থা তাসের প্রতিবেদনে উল্লেখ করা হয়, মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছিল, তৃতীয় দেশের মাধ্যমে ইরানকে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন। সেই প্রতিবেদনকেই ভিত্তিহীন বলে উল্লেখ করেন চীনা কূটনীতিক।

লিউ পেংইউ আরও বলেন, ‘একটি দায়িত্বশীল বৃহৎ রাষ্ট্র হিসেবে চীন সবসময় তার আন্তর্জাতিক দায়বদ্ধতা পালন করে।’ যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘ভিত্তিহীন অভিযোগ থেকে বিরত থাকা উচিত এবং উত্তেজনা বাড়ানোর পরিবর্তে পরিস্থিতি শান্ত করতে সংশ্লিষ্ট পক্ষগুলোর আরও সক্রিয় ভূমিকা রাখা প্রয়োজন।’

এদিকে গত ৭ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে দুই সপ্তাহের পারস্পরিক যুদ্ধবিরতির ঘোষণা দেন। তার ভাষ্য অনুযায়ী, উভয় দেশ বেশিরভাগ বিরোধপূর্ণ বিষয় সমাধান করেছে এবং তেহরানের ১০ দফা প্রস্তাবকে ভবিষ্যৎ আলোচনার ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে।

ট্রাম্প বলেন, ইরান হরমুজ প্রণালি উন্মুক্ত করতে সম্মত হওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। অন্যদিকে তেহরান জানিয়েছে, তাদের ওপর আর কোনো হামলা না হলে তারা প্রতিরক্ষামূলক আক্রমণ বন্ধ রাখবে। এই প্রেক্ষাপটে শনিবার পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদলের মধ্যে আলোচনা শুরু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ