July 25, 2026, 4:00 pm
শিরনাম :
মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কালীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

হায়দার আলী স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠান ও নতুন ভবনের উদ্বোধন

ডেস্ক রিপোর্ট

রাজধানীর মান্ডা, মুগদা এলাকায় অবস্থিত হায়দার আলী স্কুল অ্যান্ড কলেজে জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান এবং ছয় তলা বিশিষ্ট নতুন স্কুল ভবনের উদ্বোধন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, এমপি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মুহাম্মদ জাকির হোসাইন।

শনিবার, ১১ এপ্রিল ২০২৬  প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, ১২ই ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ভোটে তিনি এ এলাকার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং নির্বাচনের পর এটি তার এই প্রতিষ্ঠানে প্রথম উপস্থিতি। এ সময় তিনি ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, জনগণের সমর্থনই তাকে দেশের উন্নয়ন কার্যক্রমে আরও দায়িত্বশীলভাবে কাজ করতে অনুপ্রাণিত করছে।

তিনি আরো বলেন, ১৯৮০ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ প্রতিষ্ঠানে পদার্পণ করেছিলেন, যা এই শিক্ষা প্রতিষ্ঠানের জন্য একটি গৌরবময় ইতিহাস। তিনি বলেন, জিয়াউর রহমানের স্বপ্ন, বেগম খালেদা জিয়ার আদর্শ এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলাই সরকারের লক্ষ্য।

রেলপথ প্রতিমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “বাংলাদেশ লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত একটি দেশ। তাই এই দেশকে উন্নত ও সমৃদ্ধ করতে হলে নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।” এসময় তিনি শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং অবকাঠামোগত উন্নয়নে সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

তিনি আরো বলেন, হায়দার আলী স্কুল অ্যান্ড কলেজের উন্নয়ন কার্যক্রমে সরকার সবসময় পাশে থাকবে এবং এলাকার জনগণের সহযোগিতায় এ প্রতিষ্ঠানকে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তর করা হবে।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপির নেতাকর্মী, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী আয়োজনে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং নতুন ভবন উদ্বোধনের মাধ্যমে শিক্ষা কার্যক্রমে নতুন দিগন্তের সূচনা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ