September 15, 2026, 10:24 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে: পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী

ডেস্ক রিপোর্ট

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীন ওয়াসাসমূহের উন্নয়ন প্রকল্পগুলোর সময়মতো বাস্তবায়ন এবং সেবার মান বৃদ্ধিতে সর্বোচ্চ গুরুত্বারোপ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, এমপি। ।

শনিবার (১১ এপ্রিল ২০২৬) স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীন ওয়াসাসমূহ কর্তৃক বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি পর্যালোচনা বিষয়ক একটি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।

প্রতিমন্ত্রী বলেন, জনগণের কাছে কাঙ্ক্ষিত সেবা পৌঁছানোর ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করতে হবে। তিনি ওয়াসা সমূহের সার্বিক কার্যক্রম ও প্রকল্প বাস্তবায়নে মন্ত্রণালয় থেকে সব ধরনের প্রশাসনিক ও কারিগরি সহায়তা নিশ্চিত করার আশ্বাস প্রদান করেন।

সভায় ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী ওয়াসার চলমান বিভিন্ন প্রকল্পের অগ্রগতি ও বিদ্যমান চ্যালেঞ্জসমূহ বিস্তারিতভাবে তুলে ধরা হয়। প্রতিমন্ত্রী প্রকল্প ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধি এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার ওপর বিশেষ জোর দেন। মাঠপর্যায়ে কার্যক্রমের নিবিড় তদারকির নির্দেশ দিয়ে তিনি বলেন, প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের ক্ষেত্রে আরও সতর্ক হতে হবে যাতে পরবর্তী সময়ে কোনো জটিলতা তৈরি না হয়। বিদ্যমান চ্যালেঞ্জসমূহ দ্রুত শনাক্ত করে সমন্বিত উদ্যোগের মাধ্যমে প্রকল্প বাস্তবায়নে গতি আনতে তিনি সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানান।

তিনি শিঘ্রই ঢাকাসহ অন্যান্য বিভাগের ওয়াসার প্লান্টসমূহ পরিদর্শন করবেন এবং সার্বিক কার্যক্রম আরো কাছ থেকে দেখবেন বলে জানান।এ সময় তিনি সরকারি কর্মকর্তাদের দাপ্তরিক শৃঙ্খলা বজায় রাখতে যথাসময়ে অফিসে উপস্থিতি নিশ্চিত করার পরামর্শ দেন। পাশাপাশি, জনগণের কাছে ওয়াসার সেবামূলক কার্যক্রম ও উন্নয়ন কর্মকাণ্ড আরও জোরালোভাবে তুলে ধরার আহ্বান জানান তিনি।

স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ শহীদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় মন্ত্রণালয় ও ওয়াসার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন চলমান প্রকল্পের পরিচালকগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ