September 15, 2026, 8:06 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

সংরক্ষিত মহিলা আসনে পঞ্চগড়ে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করলেন তেঁতুলিয়ার সুলতানা রাজিয়া

পঞ্চগড় প্রতিনিধি 

সংরক্ষিত মহিলা আসনে পঞ্চগড়ে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করলেন তেঁতুলিয়ার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া।

ক্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন এর জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বারবার নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া।

তিনি বর্তমানে পঞ্চগড় জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক যুগ্ম আহ্বায়ক, তেঁতুলিয়া উপজেলা বিএনপি হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন ধরে তিনি স্থানীয় রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।

দলীয় মনোনয়নপত্র সংগ্রহের খবরে তৃণমূল নেতাকর্মীদের মাঝে উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তেঁতুলিয়া উপজেলার একজন জনপ্রিয় নারী জনপ্রতিনিধি হিসেবে সুলতানা রাজিয়ার এ পদক্ষেপ রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা সৃষ্টি করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ