September 15, 2026, 2:12 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

খুলনায় কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

খুলনা প্রতিনিধি

খুলনার বয়রা থেকে কলেজ ছাত্রী তিসার (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১২ টার দিকে ওই এলাকার একটি ৫ তলা ভবন থেকে তিসার মরদেহ উদ্ধার করা হয়।

তিসা সরকারি বয়রা মহিলা কলেজের উচ্চ মাধ্যমিকের ছাত্রী ছিল। সে যশোর জেলার অভয়নগর উপজেলার আ: রউফ মোল্লার মেয়ে। বর্তমানে তার মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বয়রা কলেজের বিপরীতে ৫ তলা ভবনের একটি ফ্ল্যাটে ৩ জন ছাত্রীর সঙ্গে বসবাস করত। তিসা এ ঘটনার দু’দিন আগে বাড়িতে গিয়েছিল। সেখান থেকে আবার ওই মেসে ফিরে আসেন। কিন্তু তার সাথে থাকা অপর দু’ছাত্রী তাদের বাড়িতে বেড়াতে গিয়েছিল। বাসায় আর কেউ না থাকার সুযোগে রাতে ফ্যানের হুকের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

তিনি আরও বলেন, রাতে নিরাপত্তা প্রহরী বিষয়টি আঁচ করতে পেরে ওই বাড়ির মালিককে খবর দেয়। বাড়ির মালিক আবার তিসার বাবাকে বিষয়টি জানালে রাতে তারা অভয়নগর থেকে খুলনার উদ্দেশ্যে চলে আসেন। ঘরের দরজা বন্ধ দেখে বিষয়টি পুলিশকে অবগত করে তারা। পরে পুলিশ এসে ঘরের দরজা ভেঙ্গে তিসার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। এ সময় তিসার ঘর থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। সেখানে লেখা ছিল বাবা-মা আমাকে ক্ষমা করে দিও।

ঘটনাস্থল থেকে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ