July 25, 2026, 9:15 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

তানোরে সভাপতি মতিনের কান্ড!

সিরাজুল ইসলাম রনি, রাজশাহী ব্যুরো প্রধান

রাজশাহীর তানোর উপজেলা বিএডিসি সার ডিলার সমিতির সভাপতি আব্দুল মতিনের বিরুদ্ধে এমপির সাথে পরিচয়ের নামে চাদাবাজির অভিযোগ উঠেছে। তার পৌর এলাকার কাশিমবাজার মোড়ে সার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে এবং দোকানের উপর তলায় বসবাস করেন।

শুক্রবার এমপি অধ্যাপক মুজিবুর রহমানের সাথে সার ব্যবসায়ীদের পরিচয় পর্ব ও দুপুরের খাওয়ার অনুষ্ঠান রয়েছে। এই সভাকে কেন্দ্র করে উপজেলার সার ব্যবসায়ীদের কাছে ১৫০০ টাকা করে চাঁদা দাবি করেন। তার এমন চাঁদাবাজির ঘোষণায় চরম ক্ষুব্ধ হয়ে পড়েন ব্যবসায়ীরা।

জানা গেছে, শুক্রবার সকালের দিকে উপজেলার ক্ষুদ্র নৃ গোষ্ঠীর অসহায় জনসাধারণের মাঝে ছাগল বিতরণ করবেন এমপি অধ্যাপক মুজিবুর রহমান। ওই সভার পর উপজেলার সার ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করবেন। এই সভাকে কেন্দ্র করে উপজেলা বিএডিসি সার ডিলার সমিতির সভাপতি আব্দুল মতিন প্রতি ব্যবসায়ীর কাছ থেকে ১৫০০ টাকা চাঁদা দাবি করেন।

বেশকিছু ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করে জানান, এমপি মতবিনিময় করতেই পারেন। কারন এউপজেলা কৃষি প্রধান। আমরাও এমপির সাথে কথা বলবো এটাও স্বাভাবিক বিষয়। কিন্তু এজন্য সভাপতি ১৫০০ টাকা নিবেন এটা কোন ধরনের নিয়ম। এসভার ব্যাপারে কেউ টাকার কথা বললোনা। আর সভাপতি টাকার কথা বলছেন। এসময় সংকটপূর্ণ অবস্থা। তেমন ব্যবসা নেই। জ্বালানি সংকটসহ নানা সমস্যায় জর্জরিত। তবে টাকা দেয়া হয়নি, শুক্রবারে নিয়ে যেতে বলেছে বলেও জানান তারা। সে তো জুলাই গণঅভ্যুত্থানের আশীর্বাদের সভাপতি হয়েছেন।

অবশ্য সভাপতি আব্দুল মতিন টাকার বিষয় শিকার করে বলেন, দুপুরে খাওয়া হবে এজন্য বলা হয়েছে। এটা চাঁদা না, আলোচনা সাপেক্ষে।

উপজেলা কৃষি অফিসার সাইফুল্লাহ আহম্মেদ জানান, ব্যবসায়ীদের সাথে পরিচয় ও কথা বলবেন এমপি স্যার। এখানে তো টাকার কোন প্রশ্নই আসেনা। টাকার বিষয় অজানা।

ব্যবসায়ীরা জানান, বিগত ২০২৪ সালে জুলাই গণঅভ্যুত্থানের আশীর্বাদে উপজেলা বিএডিসি সার ডিলার সমিতির সভাপতির পদ ভাগিয়ে নেয়। তার আগে একজন সাধারণ ব্যবসায়ী ছিলেন। মতিন জামায়াতপন্থী হিসেবে সভাপতি হন। তার শ্বশুর মাইনুল ইসলাম। তার বাড়ি পৌর এলাকার ধানতৈড় গ্রামে। বর্তমানে গুবিরপাড়া গ্রামে বাড়ি করে বসবাস করেন। মাইনুল দীর্ঘ দিন ধরে গোল্লাপাড়া বাজারে বিএডিসি সার ও কীটনাশক ব্যবসায়ী। তিনিও জামায়াতপন্থী হিসেবে পরিচিত। মতিন সভাপতি হওয়ার পর থেকে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে চাঁদাবাজি করে আসছেন। তবে এমপি না আসার কারনে সার ব্যবসায়ীদের সাথে পরিচয় পর্ব ও মতবিনিময় সভা হয়নি বলেও নিশ্চিত হওয়া গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ