September 15, 2026, 7:22 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

যশোর আসছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

মোঃ ওবাইদুল হক, যশোর প্রতিনিধি

নিজ শহর যশোরে একদিনের সরকারি সফরে আসছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

আগামীকাল শনিবার (১১ এপ্রিল) দিনব্যাপী এই সফরে তিনি সরকারি দপ্তরগুলোর সাথে মতবিনিময়, উন্নয়ন প্রকল্প পরিদর্শন এবং সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।

প্রতিমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, শনিবার সকাল ১০টায় তিনি ঢাকা থেকে সড়কপথে যশোর সার্কিট হাউজে এসে পৌঁছাবেন। এরপর সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন যশোর সফর উপলক্ষে সংশ্লিষ্ট দফতর প্রধানদের সাথে একটি মতবিনিময় সভায় যোগ দেবেন তিনি।

পরবর্তীতে তিনি যশোর মেডিকেল কলেজ হাসপাতালের উদ্বোধনস্থল এবং শার্শার উলাশী খাল পুনঃখননস্থল পরিদর্শন করবেন। দুপুরে মাঠ পর্যায়ের এসব কর্মসূচি শেষে বিকেলে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে দুটি পৃথক কর্মসূচিতে অংশ নেবেন তিনি। বিকেল সাড়ে তিনটায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার পাটবীজ এবং চারটায় এডুকেশনাল চ্যারিটেবল অ্যান্ড হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশনের (ইকো) উদ্যোগে উচ্চশিক্ষা বৃত্তির চেক বিতরণ করবেন।

সরকারি কর্মসূচির পাশাপাশি প্রতিমন্ত্রী রাজনৈতিক ও সামাজিক অনুষ্ঠানেও সময় দেবেন। বিকেল সাড়ে চারটায় জেলা বিএনপি কার্যালয়ে দলের যৌথসভায় অংশ নেবেন তিনি। সবশেষে সন্ধ্যা সাড়ে ছয়টায় ‘সুবর্ণভূমি’ পত্রিকার নতুন কার্যালয় উদ্বোধনের মাধ্যমে তার একদিনের সফরের আনুষ্ঠানিকতা শেষ হবে। সফর শেষে প্রতিমন্ত্রী রাতেই ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ