September 15, 2026, 6:02 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

কয়রার মহারাজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী যারা

জি,এম, রবিউল ইসলাম, কয়রা (খুলনা) প্রতিনিধি

খুলনার কয়রার মহারাজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা মাঠ চষে বেড়াচ্ছেন। চায়ের আড্ডায় নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে। ইতোমধ্যে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নয় জনের নাম শোনা যাচ্ছে। তার মধ্যে বিএনপির পাঁচ জন, জামায়াতের একজন ও অন্যান্য তিন জন রয়েছেন।

বিএনপি নেতাদের মধ্যে সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য মনিরুজ্জামান বেল্টু, যিনি ২০১১ সালে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন ও ২০১৭ সালে পরাজয় বরন করেন। আরেক প্রার্থী খুলনা জেলা বিএনপির সদস্য আবু সাঈদ বিশ্বাস, যিনি ২০২২ সালে নির্বাচন করে পরাজিত হয়েছিলেন। তিনি জানান, দলের কাছে মনোনয়ন চাইবেন। দল যে সিদ্ধান্ত দিবেন সেটা মেনে নিবেন।

নতুন মুখের মধ্যে রয়েছে কয়রা উপজেলা যুবদলের আহবায়ক মোঃ শরিফুল আলম, কয়রা উপজেলার সরকারী আইনজীবী (এপিপি) এ্যাডঃ আনিছুর রহমান, কয়রা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ নূরুল ইসলাম খোকা এর নাম শোনা যাচ্ছে। সকলে মাঠে প্রচারণা চালাচ্ছেন।

অপরদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলাম একক প্রার্থী হিসাবে মহারাজপুর ইউনিয়নের আমির মাষ্টার সাইফুল্লাহ হায়দার এর নাম অনেক আগে থেকেই ঘোষণা করেছে। সে অনুযায়ী তিনি আগে থেকে নির্বাচনী কাজে মাঠ চষে বেড়াচ্ছেন।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য প্রস্তুতি নিচ্ছেন সাবেক চেয়ারম্যান মাষ্টার ছদর উদ্দীন আহম্মেদ, সময় পক্ষে থাকলে নির্বাচন করতে পারেন বর্তমান চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ। তিনি ২০২২ সালে আওয়ামী লীগের নৌকা প্রতিক নিয়ে চেয়ারম্যান হয়েছিলেন।

আরেক স্বতন্ত্র প্রার্থী সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার মোঃ আনোয়ার হোসেন। তিনি ২০২২ সালে শেখ মুজিব ও শেখ হাসিনার ছবি দিয়ে পোস্টার বানিয়ে দোয়া চেয়েছিলেন। ওই নির্বাচনে তিনি সতন্ত্র প্রার্থী হিসেবে লড়ে আব্দুল্লাহ আল মাহমুদের কাছে পরাজিত হয়েছিলেন। বর্তমানে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর একজন কর্মী। তিনি বলেন, ওই সময়ে আমি কোন দলের সাথে প্রত্যক্ষভাবে জড়িত ছিলাম না।তবে ভোটের মাঠে টিকে থাকার কৌশল হিসেবে শেখ মুজিব ও শেখ হাসিনার ছবি ব্যবহার করে প্রথমে প্রচারণা শুরু করি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ