July 25, 2026, 4:54 pm
শিরনাম :
মাদার নদীর বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন কবিরহাটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার

হরমুজ ইস্যুতে এবার ইউরোপীয় মিত্রদের আল্টিমেটাম- ট্রাম্প

আর্ন্তজাতিক ডেস্ক

হরমুজ প্রণালির সুরক্ষায় কয়েক দিনের মধ্যে ইউরোপীয় মিত্রদের যুদ্ধজাহাজ বা অন্যান্য সমরাস্ত্র পাঠানোর অঙ্গীকার করতে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) জার্মান সাময়িকী ডার স্পিগেলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, হোয়াইট হাউসে ট্রাম্প এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুটের রুদ্ধদ্বার বৈঠকে এই দাবি উত্থাপন করা হয়। পরে রুটে ইউরোপীয় দেশগুলোকে জানান, ওয়াশিংটন আগামী কয়েক দিনের মধ্যে ‘সুনির্দিষ্ট অঙ্গীকার’ প্রত্যাশা করছে। পরিচয় গোপন রাখার শর্তে কথা বলা ইউরোপীয় কূটনীতিকদের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানায় সাময়িকীটি।

কূটনীতিকরা এই অনুরোধকে ট্রাম্পের ‘চূড়ান্ত আল্টিমেটাম’ হিসেবে উল্লেখ করেছেন। তারা বলেন, ট্রাম্প প্রশাসন স্পষ্ট করে দিয়েছে, মিত্রদের অস্পষ্ট ‘রাজনৈতিক প্রতিশ্রুতি’ আর গ্রহণযোগ্য নয়। তবে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে ন্যাটো মিশন শুরুর জন্য চাপ দিচ্ছে, নাকি দেশগুলোকে পৃথকভাবে যুদ্ধজাহাজ মোতায়েনের কথা বলেছে, তা এখনও স্পষ্ট নয়।

জার্মানিসহ ইউরোপের প্রভাবশালী দেশগুলো এখন পর্যন্ত হরমুজ প্রণালিতে নৌবাহিনী পাঠাতে অনীহা দেখিয়েছে। তাদের বক্তব্য, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের সঙ্গে পরামর্শ করেনি। তারা সেখানে যুদ্ধজাহাজ পাঠালে পরিস্থিতির উন্নতির বদলে যুদ্ধের পরিধি বাড়তে পারে।

জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ বলেন, সংঘাতের অবসান ঘটানোর জন্য তাদের (যুক্তরাষ্ট্র ও ইসরায়েল) কোনও সুস্পষ্ট কৌশল নেই। তিনি জানান, কেবল যুদ্ধবিরতির পর আন্তর্জাতিক ম্যান্ডেট এবং জার্মান পার্লামেন্টের অনুমোদন সাপেক্ষেই জার্মানি প্রণালিটির নিরাপত্তায় সহায়তা করতে পারে।

এদিকে ইরান যুদ্ধে ন্যাটোর সহায়তা না পেয়ে হতাশা ব্যক্ত করেছেন ট্রাম্প। বুধবার (৮ এপ্রিল) রুটের সঙ্গে বৈঠকের পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন,  ‘আমাদের যখন তাদের প্রয়োজন ছিল, তখন ন্যাটো পাশে ছিল না। ভবিষ্যতেও প্রয়োজন হলে তারা থাকবে না।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ