September 15, 2026, 5:08 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

রাজশাহীতে পেট্রোল পাম্পে অনিয়ম: ২ লাখ টাকা জরিমানা

সিরাজুল ইসলাম রনি, রাজশাহী ব্যুরো প্রধান

তেল বিক্রিতে অনিয়ম, মজুতের সঠিক হিসাব না থাকা এবং গ্রাহকদের রশিদ না দেওয়ার অভিযোগে রাজশাহীর পবা উপজেলায় একটি পেট্রোল পাম্পকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬) বিকেলে পবা দারুশা কর্ণহারে মতিউর ফিলিং স্টেশন অভিযান চালায় র‍্যাব ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান মোবাইল কোর্ট।

এসময় জেলা প্রশাসকের সহকারী সামিয়া রহমান সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন সম্প্রতি সরকার কর্তৃক পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেলের সুষ্ঠু বণ্টন নিশ্চিতে ‘ট্যাগ অফিসার’ নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার অংশ হিসেবে পবা উপজেলায় দারুশাতে মতিউর ফিলিং স্টেশন অভিযান পরিচালনা করা হয়।

সেখানে মনিটরিং শুরু করার পর পাম্পটির কার্যক্রমে ব্যাপক বিশৃঙ্খলা ও বেশ কিছু গুরুতর অনিয়ম ধরা পড়ে।

অনিয়মগুলোর কথা উল্লেখ করে তিনি বলেন, “পাম্প কর্তৃপক্ষ কোনো প্রকার প্রত্যয়ন ছাড়াই তেল বিক্রি করছিল। তেল নেওয়ার পর ভোক্তাদের যে একটি স্লিপ বা রিসিট দেওয়ার কথা, সেটি তারা দিচ্ছিল না এবং এমন কোনো রিসিট তারা দেখাতেও পারেনি। এছাড়া তাদের কাছে প্রয়োজনীয় তথ্যের কোনো আপডেট নেই।”

মজুত সম্পর্কে তিনি জানান, পাম্প কর্তৃপক্ষ যে পরিমাণ তেলের মজুত দেখাচ্ছে, বাস্তবে সেটি চেক বা যাচাই করার মতো কোনো ব্যবস্থা সেখানে নেই।

সার্বিক দিক বিবেচনা করে এবং এসব অপরাধ আমলে নিয়ে ওই পেট্রোল পাম্পটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

এসময় প্রশাসনের নিয়মিত মনিটরিং অফিসার এবং র‍্যাব-৫ ও সংশ্লিষ্ট ট্যাগ অফিসাররা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ