September 15, 2026, 2:12 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

কচুয়ায় মোবাইল কোর্টের অভিযান 

সাইফুল, (কচুয়া,বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের কচুয়ায় মোবাইল কোর্টের অভিযানে ৪ প্রতিষ্ঠানে ১ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা  জরিমানা করা হয়েছে।

১৯ আগষ্ট (মঙ্গলবার) দুপুরে কচুয়া বাজারে খাদ্য পন্যের দোকানে অভিযান চালিয়ে ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮ এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলী হাসান মোবাইল কোড পরিচালনার নেতৃত্ব দেন।

মোবাইল কোর্ট পরিচালনাকালে দেখা যায় যে, সেভেন স্টার হোটেল এন্ড গাজী মিষ্টান্ন ভান্ডর,প্রো: মো: মোস্তফা  গাজী, কাজী মিষ্টান্ন ভান্ডার : প্রো : কাজী আরিফ, আগমন হোটেল এন্ড রেস্টুরেন্ট, ম্যানেজার: রেজা সাথি, শ্রীগুরু সুইটস,  প্রো: শ্রীবাস কুন্ডুকে পণ্য সামগ্রী মোড়কীকরণের নিবন্ধন সনদ ব্যতীত মিষ্টান্ন জাতীয় খাদ্যদ্রব্য যেমন: দই,রসগোল্লা,চমচম, সন্দেশ সংরক্ষণসহ মোড়কীকরণ করছে।

প্রতিষ্ঠান গুলোয় মোড়কীকরণের নিবন্ধন সনদ না থাকায় তাদের প্রত্যেককে ১০০০/- টাকা করে সর্বমোট ৪০০০/- টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলী হাসান বলেন, জনস্বার্থে মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ