July 25, 2026, 4:01 pm
শিরনাম :
মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কালীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ঠাকুরগাঁও রিয়্যাক্টস ইন প্রকল্পের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

জেন্ডার সমতা,বাল্যবিবাহ,মানসিকতার ইতিবাচক পরিবর্তন, পুষ্টি, ও সামাজিক উন্নয়নের টেকসই ব্যবস্থা গড়ে তোলাসহ, জেন্ডার ভিত্তিক সহিংসতা মুক্ত বার্ষিক কর্মসূচির আওতায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ঠাকুরগাঁও রিয়্যাক্টস ইন প্রকল্পের উদ্যোগে আজ (৯এপ্রিল) দুপুর ২.ঘটিকায় সারালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ছাএ- ছাত্রীদের অংশগ্রহণে দুই টি প্রীতি ফুটবল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ঠাকুরগাঁও এরিয়া রিয়্যাক্টস ইন প্রকল্পের আয়োজনে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়, ১০নং জামালপুর ইউনিয়নের সারালী আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ভোগতগাজী ও সারালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাএ- ছাত্রীরা দুটি পৃথক দলে বিভক্ত হয়ে খেলায় অংশ নেয়।

ঠাকুরগাঁও সদর উপজেলার সামাজিক ব্যাধিমুক্ত করার যে মহাপরিকল্পনা গৃহীত হয়েছে, এই প্রীতি ফুটবল ম্যাচটি সেই প্রচার অভিযানেরই একটি অংশ।ফুটবল খেলা শেষে আয়োজিত সচেতনতামূলক আলোচনা সভায় অংশগ্রহণ করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রিয়্যাক্টস ইন প্রকল্প ঠাকুরগাঁওয়ের প্রকল্প ম্যানেজার জুলিয়াস আর্থার সরকার।বক্তব্যে তিনি বলেন, ছেলে-মেয়েদের খেলাধুলায় সম্পৃক্ত করে মাদকাসক্তি ও মোবাইল আসক্তি ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করা,গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা, , বিদ্যমান ভুল ধারণা দূর করা এবং সর্বোপরি জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে অংশগ্রহণ নিশ্চিত করা। তিনি আরও বলেন কেবল খেলাধুলা ইত্যাদি বিষয়ে পুরোপুরি প্রতিরোধ করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন সর্বস্তরের মানুষের সামাজিক সচেতনতা।

তিনি উপস্থিত সকলকে মাদকাসক্তি ও মোবাইল আসক্তির ক্ষতিকর দিক সহ , জেন্ডার ভিত্তিক সহিংসতা সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশুদের পুনরায় বিদ্যালয়মুখী করার আহ্বান জানান। শিশুদের জন্য একটি সুন্দর ও নিরাপদ ভবিষ্যৎ গড়তে ওয়ার্ল্ড ভিশন রিয়্যাক্টস ইন প্রকল্প স্থানীয়দের সাথে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি উল্লেখ করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মোঃশাহিন আকতার, তিনি তার বক্তব্যে বলেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ঠাকুরগাঁও রিয়্যাক্টস ইন প্রকল্প শিশুদের অধিকার প্রতিষ্ঠা সুরক্ষা, যৌন প্রজনন ও স্বাস্থ্য অধিকারের প্রচার এবং লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধের জন্য কাজ করে যাচ্ছে।যার ধারাবাহিকতায় আজকের প্রীতি ফুটবল ম্যাচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।আরো গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন, মোঃমনোয়ার হোসেন শিক্ষা গবেষণা কর্মকর্তা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সারালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আমিনুল হক, ও ভগতগাজী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম,প্রমুখ সহ প্রকল্পের সুপার ভাইজার, সিএফ গণ সহ বিভিন্ন ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, শিক্ষক,শিক্ষিকা,ছাএ-ছাএি,স্থানীয় গন্যমান্য ব্যাক্তি বর্গ ছাড়াও বিভিন্ন পেশা শ্রেণির মানুষ।

প্রোগ্রামটি সঞ্চালচনা করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রিয়্যাক্টস ইন প্রকল্পের, প্রকল্প অফিসার মারুফা খাতুন, উক্ত প্রীতি ম্যাচ দুটি পরিচালনা করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ঠাকুরগাঁও রিয়্যাক্টস ইন প্রকল্পের, প্রকল্প অফিসার সৈয়দ আহমেদ, নির্ধারিত খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের খেলোয়াড়দের মাঝে আমন্ত্রিত অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ