September 15, 2026, 3:15 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

রাউজানে ১০ এপ্রিল গীতা আবৃত্তি, নৃত্য প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের রাউজান উপজেলায় আগামী ১০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে সারাদিনব্যাপী শ্রীমদ্ভগবদ্গীতা আবৃত্তি, বৈদিক নৃত্য প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণীসহ নানা মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আসন্ন অনুষ্ঠানকে সফল করতে ইতোমধ্যে রাউজান উপজেলার বিভিন্ন মঠ-মন্দির, সনাতনী সংগঠন ও নেতৃবৃন্দের মাঝে আমন্ত্রণপত্র বিতরণ করছেন পরিষদের নেতৃবৃন্দ। এ উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়, যেখানে রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণ পালিত বাসুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শ্রীমান সুমন দাশ গুপ্তের সঞ্চালনায় অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি ও সফল বাস্তবায়ন নিয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করা হয়।

অনুষ্ঠানে রাউজান উপজেলার বিভিন্ন গীতা শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ ও আবৃত্তি, বৈদিক নৃত্য প্রতিযোগিতা, অন্নপ্রসাদ বিতরণ, সংবর্ধনা এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।

এতে প্রধান আশীর্বাদক হিসেবে উপস্থিত থাকবেন আদ্যাপীঠ মন্দিরের প্রধান পুরোহিত শ্রীযুক্ত তপন চক্রবর্তী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সংসদ সদস্য মাননীয় আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর। এছাড়াও বিভিন্ন মঠ-মন্দিরের সাধু-সন্ত, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে রাউজান পৌরসভার পাইপের গোড়া এলাকায় অবস্থিত এম. জে. স্কয়ার কমিউনিটি সেন্টারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ