September 15, 2026, 6:02 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

ঘুষের দায়ে দুমকির পায়রা টোল প্লাজার কর্মচারী বরখাস্ত

‎এস ইমরান নাজির, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর দুমকীর লেবুখালীতে অবস্থিত টোলপ্লাজায় ঘুষ নেওয়ার অভিযোগে এক টোল কালেক্টরকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

‎অভিযুক্ত মো. নুরুজ্জামান মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যায় একটি ওভারলোডেড ট্রাক চালকের কাছ থেকে ৫০০ টাকা নিয়ে গাড়িটি ছেড়ে দেন বলে অভিযোগ ওঠে। ট্রাকটির নম্বর ছিল যশোর-ট-১১-৩১৩৬।পরে স্থানীয় লোকজন বিষয়টি জানতে পেরে ট্রাকটি আটক করে পুনরায় ওজন স্কেলে তোলেন। এতে দেখা যায়, ২২ টন ধারণক্ষমতার ট্রাকে অতিরিক্ত প্রায় ২২ টন ৭০০ কেজি পণ্য বহন করা হচ্ছিল। ঘটনাটি জানাজানি হলে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়।

‎টোলপ্লাজার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং প্রমাণের ভিত্তিতে জড়িত ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

‎রাত সাড়ে ৯টার দিকে টোল প্লাজার ইজারাপ্রাপ্ত প্রতিষ্ঠান মেসার্স বেস্ট ইস্টার্নের অপারেশন ডিরেক্টর সজল বিশ্বাস স্বাক্ষরিত এক চিঠিতে মো. নুরুজ্জামানকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।

‎উল্লেখ্য, এর আগেও ওই টোল কালেক্টরের বিরুদ্ধে চালকদের কাছ থেকে ঘুষ নিয়ে ওভারলোডেড যানবাহন ছেড়ে দেওয়ার অভিযোগ ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ