July 25, 2026, 6:41 pm
শিরনাম :
আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান কালীগঞ্জে বাল্য বিয়ের অপরাধে কনের পিতাকে ছয় মাসের কারাদন্ড

রাজশাহীতে হামের উপসর্গে উদ্বেগ, এক দিনে ৩ শিশুর মৃত্যু

সিরাজুল ইসলাম রনি, রাজশাহী ব্যুরো প্রধান

রাজশাহীতে হামের উপসর্গে আক্রান্ত শিশুদের মৃত্যু ও হাসপাতালে ভর্তি অব্যাহত থাকায় উদ্বেগ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে এক শিশু এবং নগরের বেসরকারি রয়েল হাসপাতালে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে রামেক হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে ১৮ শিশু। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছে ১২৩ শিশু।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস এসব তথ্য জানান। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ৩২ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ৪২৯ জন রোগী ভর্তি হয়েছে। এদের মধ্যে ৪৩ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, একই দিনে নগরের বেসরকারি রয়েল হাসপাতালেও চিকিৎসাধীন দুই শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।

চিকিৎসকেরা বলছেন, যেসব শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তারা বেশি জটিলতায় পড়ছে। তবে রামেক হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, হাসপাতালে উপসর্গ নিয়ে আসা শিশুদের পরিস্থিতি এখন কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

আক্রান্ত শিশুদের চিকিৎসায় রামেক হাসপাতালে ১৮টি আইসিইউ, তিনটি সাধারণ ওয়ার্ড এবং একটি আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত রাখা হয়েছে। সংক্রমণের মাত্রা অনুযায়ী শিশুদের চিকিৎসা দেওয়া হচ্ছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।

চিকিৎসকেরা অভিভাবকদের শিশুদের জ্বর, শরীরে ফুসকুড়ি, কাশি বা শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে সংক্রমণ প্রতিরোধে প্রয়োজনীয় সতর্কতা ও দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপরও জোর দিয়েছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ