July 25, 2026, 9:20 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে বাগেরহাটে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

এস এম রাজ, বিশেষ প্রতিনিধি

বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে বাগেরহাটে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে বাগেরহাটে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৭ এপ্রিল) সকালে “স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাট সিভিল সার্জন অফিসের আয়োজনে
ও ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির ও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের
সহযোগিতায় অনুষ্ঠিত বিশ্ব স্বাস্থ্য দিবসের র‍্যালি শেষে সিভিল সার্জন অফিস মিলনায়তনে সিভিল সার্জন ডা.আ.স.মো: মাহবুবুল আলম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক  গোলাম মোঃ বাতেন।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা তথ্য কর্মকর্তা মুঈনুল ইসলাম,
জেলা সমাজসেবা কর্মকর্তা সন্তোষ কুমার নাথ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা: মো: হাবিবুর রহমান,মেডিকেল অফিসার ডা. শেখ রিয়াদুজ জামান,
ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির যক্ষা নিয়ন্ত্রণ প্রজেক্টের জেলা ব্যবস্থাপক মাসুদুর রহমান,
প্রাইমারি হেলথ কেয়ার প্রজেক্ট এর এলাকা ব্যবস্থাপক আব্দুল মান্নান শেখ, প্রোগ্রাম অফিসার মোহাম্মদ শামীম রেজা, কর্মসূচি সংগঠক তাপস দেবনাথ, তাজকিয়া নওরিন, সোহাগ মিস্ত্রি, ইসমত জাহান প্রীতি সহ ব্র্যাকের অন্যান্য কর্মী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ