September 15, 2026, 11:21 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

তালায় দুদকের সততা সংঘে তথ্য অধিকার বিষয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

তালা প্রতিনিধি

দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণে স্বচ্ছতা ও জবাবদিহিতার আলোকবর্তিকা ছড়িয়ে দিতে সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা কবি নজরুল মাধ্যমিক বিদ্যাপীঠে দ্য কার্টার সেন্টারের উদ্যোগে, সততা সংঘের সদস্যদের অংশগ্রহণে ‘তথ্য অধিকার ও নৈতিক মূল্যবোধ’ শীর্ষক এক তাত্ত্বিক ও প্রায়োগিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে দশ ঘটিকায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জাহিদ ফজল।

দ্যা কার্টার সেন্টারের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ শাম্মী লায়লা ইসলামের সভাপতিত্বে ওরিয়েন্টেশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত উপ-সহকারী পরিচালক মোঃ রুবেল হোসেন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক সুধাংশু মন্ডল, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও সততা সংঘের উপদেষ্টা মোহাম্মদ সাকিবুর রহমান বাবলা, তালা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অচিন্ত্য কুমার সাহা, সহ-সভাপতি জুলফিকার রায়হান, সাধারণ সম্পাদক গাজী জাহিদুর রহমান, সদস্য এস এম নাহিদ হাসান, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুল ইসলাম বাবলু, সহকারী প্রধান শিক্ষক ইয়াসমীন খাতুন প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন যে, আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে তরুণ প্রজন্মকে তথ্য অধিকার আইনের যথাযথ প্রয়োগ এবং চারিত্রিক সততায় বলীয়ান হতে হবে। সেমিনার পরবর্তী পর্যায়ে শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের লক্ষ্যে এক মনোজ্ঞ কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়, যেখানে বিজয়ীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়া, এসময় তথ্য অধিকার আইন, আইনের প্রয়োগ এবং ফলাফল সম্পর্কে আলোচনা হয়।

অনুষ্ঠানের সমাপ্তি লগ্নে সততা ও জ্ঞানের চর্চাকে ত্বরান্বিত করতে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর মাঝে উন্নতমানের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়, যা উপস্থিত শিক্ষার্থীদের মাঝে এক অভূতপূর্ব উদ্দীপনার সৃষ্টি করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ