September 15, 2026, 7:29 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

বন্য শুকর লোকালয়ে , কৈখালী ফরেষ্ট কর্তৃক সুন্দরবনে অবমুক্ত

নূরুন্নবী ইমন, শ্যামনগর প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ফরেষ্ট কর্তৃক লোকালয়ে আসা বন্য শুকর উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।

জানা যায়, ৫ ই এপ্রিল ( রবিবার) সকাল আনুমানিক ৭টার সময় সীমান্তবর্তী সুন্দরবন থেকে তীব্র স্রো‌তে কালিন্দী নদী দিয়ে একটি বন্য শুকর ভেসে লোকালয়ে আসে।

খরব পেয়ে দক্ষিণ কৈখালী একতা যুব সংঘের সহ-সাধারণ সম্পাদক নূরুল ইসলামসহ সংগঠনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌছে বন্য শুকুরটি নিরাপদে উদ্ধার করে। বিষয়টি সংগঠনের মাধ্যমে পাশ^বর্তী কৈখালী ফরেষ্ট ষ্টেশনকে অবগত করে তাদের নিকট বন্য শুকরটি হস্তান্তর করা হয়।

পরবর্তীতে বন বিভাগের মাধ্যমে সকাল ১১ টায় বন্য শুকরটিকে সুন্দরবনে অবমুক্ত করা হয়।

এ বিষয়ে কৈখালী ফরেষ্ট ষ্টেশন কর্মকর্তা শ্যামা প্রসাদ বলেন, সংবাদ পেয়ে বন্য শুকরটি লোকালয় থেকে উদ্ধার করে সুন্দরবনের মাথাভাঙ্গা এলাকায় অবমুক্ত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ