October 31, 2026, 2:29 am
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

রাউজানে রাধাগোবিন্দ জিউর মন্দিরে ১২ যুগ পূর্তি মহানামযজ্ঞ মহোৎসব অনুষ্ঠিত

মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াজিষপুর নতুনহাটে অবস্থিত সার্বজনীন শ্রীশ্রী রাধাগোবিন্দ জিউর মন্দির ও মগধেশ্বরী মাতৃ মন্দিরের বাৎসরিক উৎসব উপলক্ষে দেশ ও জাতির মঙ্গল কামনায় ১২ যুগ পূর্তি অষ্টপ্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞ মহোৎসব অনুষ্ঠিত হয়েছে।

গত ২, ৩ ও ৪ এপ্রিল (বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার) তিনদিনব্যাপী এ ধর্মীয় আয়োজন নানা আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হয়।

অনুষ্ঠানের কর্মসূচির মধ্যে ছিল মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, শ্রীমদ্ভগবদগীতা পাঠ প্রতিযোগিতা, বস্ত্র বিতরণ, সাধু-গুরু-বৈষ্ণব ও গুণীজনদের সম্মাননা প্রদান, মাতৃ মরণোত্তর ও আজীবন সদস্যদের সংবর্ধনা।

এছাড়াও ১২ যুগ পূর্তি উপলক্ষে বিশেষ আকর্ষণ হিসেবে “টিম ভৈরব ব্যান্ড”-এর পরিবেশনায় ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান, স্বজন পুনর্মিলনী, গঙ্গা আহ্বান, শুভ অধিবাস, মহানামযজ্ঞের শুভারম্ভ, ঠাকুর ও মাতৃ পূজা-অর্চনা, রাজভোগ নিবেদন, ভোগরতি কীর্তন, দিবারাত্রি অন্নপ্রসাদ বিতরণ এবং ফাল্গুনী মেলার আয়োজন করা হয়।

শুভ অধিবাস কীর্তন ও পৌরহিত্য করেন হাটহাজারী শিকারপুর শ্রীশ্রী গৌরাঙ্গ বাড়ী সেবাশ্রমের অধ্যক্ষ ১০৮ শ্রীল স্বরূপ দাস বাবাজী মহারাজ।

৪ এপ্রিল শনিবার ঊষালগ্নে মহানামযজ্ঞের পূর্ণাহুতি প্রদান, নগর কীর্তন পরিক্রমা ও ভক্ত বিদায় উৎসবের মধ্য দিয়ে মহোৎসবের সমাপ্তি ঘটে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অপু দাশ, জয় দাশ, রাজীব সুশীল, বাগীশিক রাউজান উপজেলা সংসদের সভাপতি বিটু কান্তি দে, ৬নং বিনাজুরী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রূপালী চৌধুরী এবং সমীর কান্তি নাথ।

এছাড়া উপস্থিত ছিলেন নোয়াজিষপুর সার্বজনীন শ্রীশ্রী রাধাগোবিন্দ জিউর মন্দির পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক অর্জুন কুমার নাথ, অর্থ সম্পাদক দীপু কান্তি নাথসহ উৎসব উদযাপন পরিষদের সভাপতি বাদল কান্তি নাথ, সহ-সভাপতি মদন কান্তি নাথ, সাধারণ সম্পাদক সুজন কান্তি নাথ, সহ-সাধারণ সম্পাদক জয়ন্ত কান্তি নাথ এবং কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

তিনদিনব্যাপী এ মহতী ধর্মীয় আয়োজনে দূর-দূরান্ত থেকে আগত হাজার হাজার নারী-পুরুষ ভক্তের সমাগম ঘটে, যা এলাকায় এক আধ্যাত্মিক ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ