September 15, 2026, 1:31 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

কাঁঠালিয়ায় ঐতিহ্যবাহী ঘোড়দৌঁড় অনুষ্ঠিত

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির কাঁঠালিয়ায় গ্রামীণ ঐতিহ্যবাহী ঘোড়দৌঁড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে কাঁঠালিয়া সদর ইউনিয়নের উত্তর আনইলবুনিয়া গ্রামের মাঠে স্থানীয় যুব সমাজ এ প্রতিযোগিতা আয়োজন করেন।

উপজেলার বিভিন্ন স্থান থেকে আসা সাতটি ঘোড়া অংশ নেয়। প্রতিযোগিতায় মো. এনায়েত শিকদারের ঘোড়া প্রথম, মো. জালাল আকনের ঘোড়া দ্বিতীয় ও মো. সিরাজ শিকদারের ঘোড়া তৃতীয় হয়।

বিজয়ীদের মাঝে কাঁঠালিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. রাকিবুল ইসলাম তুষার, ইউপি সদস্য মোঃ আইউব আলী, সংরক্ষিত নারী ইউপি সদস্য ছাবিনা ইয়াসমিনসহ অন্যান্যরা পুরস্কার বিতরণ করেন।

ঐতিহ্যবাহী ঘোড়দৌঁড় উপলক্ষে মাঠের চারপাশে মেলার আয়োজন করা হয়।

স্থানীয় শতশত নারী শিশু ও যুবকরা ঘোড়দৌঁড় উপভোগ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ