September 15, 2026, 7:22 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

হোটেল ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা আদায়: র‍্যাবের হাতে বিএনপি নেতা গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় ভাতের হোটেলের এক ব্যবসায়ীর কাছ থেকে কিস্তিতে চাঁদা আদায়ের অভিযোগে একটি চক্রের সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-২।

বৃহস্পতিবার (২ এপ্রিল) মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকা থেকে জাকির হোসেন নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি শেরেবাংলা নগর থানার ২৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী আলমগীর আগারগাঁও এলাকার বিএনপি বস্তিতে দীর্ঘদিন ধরে একটি ভাতের হোটেল পরিচালনা করে আসছেন। স্থানীয় চাঁদাবাজ জাকির হোসেন ও লিটনসহ কয়েকজন সহযোগী তাকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে বিভিন্ন সময়ে কিস্তিতে মোট ১ লাখ ৫০ হাজার টাকা চাঁদা আদায় করে। অভিযোগ রয়েছে, তারা প্রায়ই হোটেলে এসে বাকি টাকায় খাবার খেয়ে চলে যেতেন এবং নিয়মিতভাবে চাপ সৃষ্টি করতেন।

এজাহারে আরও উল্লেখ করা হয়, গত ৩০ মার্চ বিকেলে জাকির ও তার সহযোগীরা পুনরায় হোটেলে এসে আরও ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। আলমগীর টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে হত্যার হুমকি দেওয়া হয়। এতে আতঙ্কিত হয়ে তিনি সমিতি থেকে কিস্তিতে টাকা তুলে অভিযুক্তদের দেন বলে অভিযোগে বলা হয়েছে।

ঘটনার পর চরম মানসিক চাপে পড়ে আলমগীর ও তার পরিবারের সদস্যরা নিজেদের শরীরে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে। পরবর্তীতে আলমগীর শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করেন।

র‍্যাব জানায়, মামলার ভিত্তিতে গোপন সংবাদের ওপর অভিযান চালিয়ে প্রধান আসামি জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‍্যাব-২।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ