September 15, 2026, 2:17 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

তালায় প্রাইভেট গাড়ি থেকে ১৩ লিটার অকটেন উদ্ধার, মালিককে জরিমানা

‎বি.এম. জুলফিকার রায়হান, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

‎সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা এলাকায় একটি ব্যক্তিগত প্রাইভেট গাড়ি থেকে ১৩ লিটার অকটেন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত গাড়ির মালিককে ৫ হাজার টাকা জরিমানা করেছে।

‎বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে তালার পাটকেলঘাটার অভারব্রিজ সংলগ্ন একটি গ্যারেজের পাশে রাখা ব্যক্তিগত প্রাইভেট গাড়ি (ঢাকা মেট্রো-খ ১৪-০৪৯৩) থেকে স্থানীয় জনতা বোতলে ভরা ১৩ লিটার অকটেন উদ্ধার করে। পরে গাড়ির মালিক আব্দুল্লাহ হামিদকে আটক করে উপজেলা প্রশাসনকে বিষয়টি অবহিত করে।

‎খবর পেয়ে তালা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ হোসনে আরা ঘটনাস্থলে পৌঁছান। পরে ঘটনার সত্যতা পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রাই়ভেট গাড়ির মালিক আব্দুল্লাহ হামিদকে ৫ হাজার টাকা জরিমানা করেন। একইসাথে উদ্ধার হওয়া ১৩ লিটার অকটেন ওই গাড়িতেই ঢেলে দেওয়া হয়। দণ্ডাদেশ প্রাপ্ত আব্দুল হামিদের বাড়ি তালা উপজেলার শার্শা গ্রামে।

‎এদিকে স্থানীয়রা অভিযোগ করেন, এলাকায় কিছু অসাধু ব্যক্তি অবৈধভাবে জ্বালানি তেল সংগ্রহ করে মজুদ এবং কোথাও ৩০০ টাকা দরে বিক্রি করে আসছে। এর ফলে সাধারণ গ্রাহকরা জ্বালানি তেল পেতে ভোগান্তিতে পড়ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ