October 30, 2026, 10:52 pm
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

বাগেরহাটে অনূর্ধ্ব-১৫ ফুটবল, সাঁতার ও অ্যাথলেটিক্স প্রশিক্ষণের উদ্বোধন

তরফদার রবিউল ইসলাম

বাগেরহাট জেলা ক্রীড়া অফিস এর আয়োজনে মাসব্যাপী অনূর্ধ্ব -১৫ ফুটবল, সাঁতার ও অ্যাথলেটিক্স প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

জেলা ক্রীড়া অফিসার হুসাইন আহমাদ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বাগেরহাট এর জেলা প্রশাসক গোলাম মো: বাতেন প্রধান অতিথি এবং পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী বিপিএম ও উপপরিচালক জেলা তথ্য অফিস মাঈনুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

মোট তিনটি প্রশিক্ষণে ১২০ জন ক্ষুদে খেলোয়াড় এ প্রশিক্ষণে অংশ নিবে। এছাড়া ২০- ২২ মার্চ ২০২৬ নেপালে অনুষ্ঠিত নেকোস আন্তর্জাতিক জুডো প্রতিযোগিতায় বাগেরহাটের মেয়ে ফাবিহা বুশরা স্বর্ণপদকসহ টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়ায় তাকে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা বাগেরহাট এর পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাগেরহাটের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও কোচবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ