October 31, 2026, 1:50 am
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

পূবালী ব্যাংকের ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইন

মাসুম আহমেদ, মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি

পূবালী ব্যাংক মোহনগঞ্জ শাখার উদ্যোগে দুই দিন ব্যাপী ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইন কার্যক্রম বুথ উদ্বোধন হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টার দিকে পৌর শহরের জে, বি মার্কেট মোড় এলাকায় পূবালী ব্যাংক ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক প্রতিমা রাণী বনিক প্রধান অতিথি হয়ে কর্মসূচির উদ্বোধন করেন।

মোহনগঞ্জ শাখার ব্যবস্থাপক মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছাড়াও বক্তব্য রাখেন মোহনগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি মাসুদ মিয়া ও বিশিষ্ট ব্যবসায়ি বিপ্লব কুমার রায়।

বক্তব্যে প্রধান অতিথি জানান, দুই দিন ব্যাপী কার্যক্রমে ব্যাক্তি পর্যায়, ব্যাবসায়িক গ্রাহকসহ সব ধরনের গ্রাহকদের বিভিন্ন ধরনের সেবা প্রদান, ফ্রী ব্যাংক হিসাব খোলা, তাৎক্ষণিক ফ্রী ডেবিট কার্ড প্রদান, আ্যাপে রেজিষ্ট্রেশন সুবিধা, বায়োমেট্রিক রেজিষ্ট্রেশন সহ বিভিন্ন সুবিধা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ