September 15, 2026, 4:05 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

পাবনায় স্বর্গীয় জয়ন্ত রায়ের স্মরণানুষ্ঠান ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

জুবায়ের খান প্রিন্স, স্টাফ রিপোর্টার

পাবনায় শ্রী শ্রী নৃসিংহদেব মন্দিরের সাবেক সাধারণ সম্পাদক স্বর্গীয় জয়ন্ত রায়ের স্মরণে এক আবেগঘন স্মরণানুষ্ঠান ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ মার্চ) রাতে পাবনা শহরের নন্দর গলিতে অবস্থিত শ্রী শ্রী নৃসিংহদেব বিগ্রহ মন্দির প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে কীর্তন পাঠ, প্রয়াতের জীবন ও কর্ম নিয়ে আলোচনা এবং স্মৃতিচারণ করা হয়।

এ সময় শ্মশানঘাটে দাহ্যকাজে নিবেদিতপ্রাণ ব্যক্তি, মন্দিরের ভক্ত এবং কীর্তন পাঠে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্তদের মধ্যে ছিলেন তাপস চৌধুরী ও ষষ্ঠী চরণ রায়। তাদের ফুলেল শুভেচ্ছা, অভিনন্দনপত্র, ক্রেস্ট ও উত্তরীয় পরিয়ে সম্মানিত করা হয়।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মন্দিরের সাধারণ সম্পাদক শ্রী দীপঙ্কর সরকার জিতু। সভাপতিত্ব করেন মন্দিরের সভাপতি শ্রী সঞ্জয় কুমার বসাক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মন্দিরের উপদেষ্টা অ্যাডভোকেট রনজীত ভট্টাচার্য, শ্রী দিবাকর চক্রবর্তী, শ্রী প্রভাষ চন্দ্র ভদ্র, সহ-সভাপতি শ্রী রনজীৎ ঘোষ, কোষাধ্যক্ষ শ্রী কমল বসাক, দপ্তর সম্পাদক রাজধীশ ভট্টাচার্য, সাংস্কৃতিক সম্পাদক শ্রী ভাস্কর চক্রবর্তী, সহ-সাধারণ সম্পাদক সুজন রায়, সাংগঠনিক সম্পাদক শ্রী সমিত্র রায় রনি, হিসাব পরীক্ষক দিবা সরকার মিতু, সদস্য শ্রী উত্তম কুণ্ডুসহ অন্যান্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ