July 25, 2026, 7:31 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

রাজশাহী সিটি কর্পোরেশনের রাজস্ব আদায় বৃদ্ধির তাগিদ রাসিক প্রশাসকের

সিরাজুল ইসলাম রনি, রাজশাহী ব্যুরো প্রধান

নাগরিক সেবা বৃদ্ধির লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন সিটি কর্পোরেশনের রাজস্ব আদায় বৃদ্ধির তাগিদ দিয়েছেন।

মঙ্গলবার (৩১ মার্চ) নগর ভবনে প্রশাসক মহোদয়ের কনফারেন্স রুমে সিটি কর্পোরেশনের রাজস্ব বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এই নির্দেশনা দেন তিনি। সভায় রাসিক প্রশাসক চলতি অর্থবছরে আগামী জুন মাসের মধ্যে বিগত তিন অর্থ বছরের চেয়ে বেশি রাজস্ব বৃদ্ধির আহবান জানান।

সভায় রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাকে রাজশাহী মহানগরবাসীর সেবা করার সুযোগ দিয়েছেন। আমরা যথাযথভাবে নাগরিকদের সেবা করতে চাই। নাগরিক সেবা বৃদ্ধির লক্ষ্যে সরকারি-বেসরকারি হাল ও বকেয়া কর আদায়ের পাশাপাশি আইন অনুযায়ী নতুন আয়ের খাত তৈরি করতে হবে। যেসব খাতে সিটি কর্পোরেশন রাজস্ব বঞ্চিত হচ্ছে, সেসব খাত চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

রাসিক প্রশাসক কর্মকর্তাদের উদ্দেশে বলেন,
নাগরিকদের সাথে সৌহার্দ্যপূর্ণ ও উত্তম আচরণ করবেন। নগরবাসীকে নাগরিক সেবা নিশ্চিত করতে আপনারা আমাকে সহযোগিতা করেন। আমি আপনাদের সার্বিক সহযোগিতা করব। কর আদায়কারীদের উৎসাহিত করতে আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

সভায় যানজটমুক্ত ও পরিচ্ছন্ন রাজশাহী মহানগরী গড়তে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন রাসিক প্রশাসক।

সভায় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, সচিব সোহেল রানা, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ সাঈদ, রাজস্ব কর্মকর্তা সারোয়ার হোসেন খোকন, ট্যাক্সসেশন কর্মকর্তা (বাজার) আবুল বাশার মো. তাজউদ্দীন, ট্যাকসেশন কর্মকর্তা (কর) মোঃ মহীউদ্দীন সহ রাজস্ব বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ