October 31, 2026, 1:46 am
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

বাগেরহাটে ২৬শ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

তরফদার রবিউল ইসলাম

মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ জেলার কচুয়ায় জ্বালানি তেলের কৃত্রিম সঙ্কট মোকাবিলা ও বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
‎
গতকাল সোমবার পরিচালিত এই অভিযানে অবৈধভাবে তেল মজুত ও চড়া দামে বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করা হয়।
‎‎
গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শাপলা স্টোর নামের একটি জ্বালানি তেলের দোকানে এই অভিযান চালানো হয়। তল্লাশিকালে ওই দোকানের গোডাউন থেকে আনুমানিক ২ হাজার ৬০০ লিটার অবৈধভাবে মজুতকৃত ডিজেল উদ্ধার করা হয়।

প্রাথমিক তদন্তে ব্যবসায়ী কর্তৃক ডিজেল মজুত রাখা এবং সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে তা বিক্রয় করার অভিযোগের সত্যতা পাওয়া যায়।

এই অপরাধে অভিযুক্ত ব্যবসায়ীকে পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ২০(১) ধারায় দশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
‎
তথ্য নিশ্চিত করেন অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আসিফ হায়দার। অভিযান চলাকালে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ উপস্থিত থেকে সহযোগিতা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ