September 15, 2026, 8:52 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

রামপালে বর্ণবৈষম্য বিলোপ দিবস পালিত

এস এম রাজ। বিশেষ প্রতিনিধি

সকল ধরনের বৈষম্য বলতে চাই রাজনৈতিক সদিচ্ছা এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের রামপালে আন্তর্জাতিক বর্ণবৈষম্য বিলোপ দিবস পালন করেছে বেসরকারী সংগঠন নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা।

মঙ্গলবার (৩১ মার্চ) সকালে রামপাল উপজেলা পরিষদ মিলনায়তনে আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপ‌জেলা নাগ‌রিক ফোরাম সভাপ‌তি এম এ সবুর রানা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফের‌দৌসী।
বিশেষ অতিথি ছিলেন রামপাল পাইলট মাধ্য‌মিক বা‌লিকা বিদ্যাল‌য়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গো‌পেন্দু চক্রবর্তী।

দিবস ও প্রতিপাদ্য বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন ও সঞ্চালকের দা‌য়িত্ব পালন করেন নির্ম‌ণ সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী প‌রিচালক রি‌জিয়া পারভীন।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের সহসভাপ‌তি লায়লা সুলতানা,
সাধারন সম্পাদক এ‌ঞ্জেল মৃধা, কার্য‌নির্বাহী সম্পাদক মো:‌ মোজাফফর হো‌সেন, সদর ইউ‌নিয়ন নাগ‌রিক ফোরাম সভাপ‌তি মোতাহার হো‌সেন ম‌ল্লিক, সহসভাপ‌তি ছ‌বি রানী মন্ডল,
সাধারণ সম্পাদক কাজী ফারজানা মু‌ন্নি, সদস্য শওকাত আলী, গৌরম্ভা ইউ‌নিয়ন নাগ‌রিক ফোরাম সাধারন সম্পাদক রিক্তা আক্তার,
কার্য‌নির্বাহী সম্পাদক মো: মোহতা‌দির ও সা‌বিনা খাতুন প্রমুখ।
বক্তারা দিবসটি বিশ্বজুড়ে বর্ণবাদের বিরুদ্ধে লড়াই, সমতা ও ঐক্যের প্রচার এবং জাতিগত অবিচার ও বৈষম্য বিলোপে প্রতিশ্রুতিবদ্ধ থাকার গুরুত্ব তুলে ধরে।
দাতা সংস্থা জিএফএ কনসা‌ল্টিং গ্রুপ এবং মানু‌ষের জন্য ফাউ‌ন্ডেশন এর অর্থায়‌নে, আমরাই পা‌রি পা‌রিবা‌রিক নির্যাতন প্র‌তি‌রোধ জোট (উই ক্যান) এর সহ‌যো‌গিতায় নাগ‌রিক প্রক‌ল্পের আওতায় এই অনুষ্ঠানটি আ‌য়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ