July 25, 2026, 4:55 pm
শিরনাম :
মাদার নদীর বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন কবিরহাটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার

পটিয়ায় মাওলানা আবু তাহের কাসেমি নদভীর মৃত্যুতে ধর্মমন্ত্রীর শোক

ডেস্ক রিপোর্ট

শোক বার্তা

চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার মুহতামিম মাওলানা আবু তাহের কাসেমি নদভীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এমপি।

সোমবার, ৩০ মার্চ ২০২৬ খ্রি. এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

মরহুমের বর্ণাঢ্য কর্মময় জীবনের কথা উল্লেখ করে ধর্মমন্ত্রী বলেন, প্রয়াত আবু তাহের কাসেমী দ্বীনি শিক্ষা প্রচার ও প্রসারে অসামান্য অবদান রেখে গেছেন। তাঁর মৃত্যু দেশ ও জাতির জন্য অপূরণীয় ক্ষতি।

মরহুম আবু তাহের ২০২৪ সালে আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।  তিনি ২০২৫ সালের অক্টোবরে আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ’র চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশ’র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, মরহুম আবু তাহের কাসেমি আজ (সোমবার ) দুপুরে চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানারোগে ভুগছিলেন।
তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ