September 15, 2026, 4:03 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ এর সহধর্মিণীর ইন্তিকালে গভীর শোক প্রকাশ- মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ডেস্ক রিপোর্ট

শোকবার্তা

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার বীর মুক্তিযোদ্ধা মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম এর সহধর্মিণী ড. দিলারা হাফিজ আজ ২৮ মার্চ ২০২৬ সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৮ বছর। ড. দিলারা হাফিজ এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার, ২৮ মার্চ ২০২৬ এক শোকবার্তায় স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ড. দিলারা হাফিজের মৃত্যুতে তাঁর শোকাহত পরিবার পরিজনদের প্রতি আমি গভীর শোক ও সহমর্মিতা জ্ঞাপন করছি। বিশিষ্ট শিক্ষাবিদ ড. দিলারা হাফিজ উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ছিলেন। তিনি একজন আদর্শ নারী হিসেবে রাজনীতিবিদ স্বামী ও সন্তানদের সবসময় ভালো কাজে এবং রাজনৈতিক কর্মকাণ্ডে উৎসাহ ও অনুপ্রেরণা দিতেন। তিনি ছিলেন একজন ধর্মপ্রাণ মহিলা। মহান রাব্বুল আলামিন যেন এই গভীর শোকে পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন। কায়মনোবাক্যে সেটিই কামনা করি।

স্থানীয় সরকার মন্ত্রী শোকবার্তায় ড. দিলারা হাফিজ এর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকার্ত পরিবারবর্গ ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ