July 25, 2026, 9:04 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

মৎস্যজীবি দল গোদাগাড়ী পৌর সভাপতির বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ তদন্ত ও বাতিলের দাবি

সিরাজুল ইসলাম রনি, রাজশাহী ব্যুরো প্রধান

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল গোদাগাড়ী পৌর সভাপতি মোঃ বেলাল উদ্দীন বুশ এর বিরুদ্ধে পুকুর ইজারা প্রদানকে কেন্দ্র করে জালিয়াতি ও অনিয়মের গুরুতর অভিযোগ উঠেছে। জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়ে এসব অনিয়মের তদন্ত ও সংশ্লিষ্ট ইজারা বাতিলের দাবি জানিয়েছেন একটি মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি।

অভিযোগ সূত্রে জানা যায়, জোত জীবন পশ্চিমপাড়া মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি মোঃ আলাউদ্দিন দাবি করেছেন, ১৪৩৩-১৪৩৫ বঙ্গাব্দ মেয়াদের জন্য পুকুর ইজারা প্রদানের লক্ষ্যে গত ৪ জানুয়ারি ২০২৬ তারিখে গোদাগাড়ী উপজেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটি বিজ্ঞপ্তি জারি করে। তবে তিনি বা তার সমিতি উক্ত ইজারায় অংশগ্রহণ করেননি।

কিন্তু জেলা সমবায় অফিসের পরিদর্শক মোঃ খাইরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে যে, তিনি সমিতির কাগজপত্র অফিস থেকে ফটোকপি করে তা অপব্যবহার করেন। অভিযোগে আরও বলা হয়, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল, গোদাগাড়ী পৌরসভার সভাপতি মোঃ বেলাল উদ্দিন (বুশ)-এর সঙ্গে যোগসাজশে এসব কাগজপত্র ব্যবহার করে অবৈধভাবে ইজারায় অংশগ্রহণ করেন।

গত ১৬ মার্চ ২০২৬ তারিখে প্রকাশিত অনুমোদিত তালিকার ৪২ ও ৬৮ নম্বর ক্রমিকের পুকুর ইজারা নেওয়ার ক্ষেত্রে জালিয়াতির অভিযোগ তোলা হয়েছে। অভিযোগ অনুযায়ী, তালিকার সংশ্লিষ্ট কলামে সভাপতি হিসেবে মোঃ আলাউদ্দিনের নাম ব্যবহার করা হলেও তার স্থলে মোঃ বেলাল উদ্দিন (বুশ)-এর মোবাইল নম্বর ব্যবহার করা হয় এবং সভাপতির স্বাক্ষর জাল করা হয়েছে।

এছাড়াও গত ১৬ মার্চ ২০২৬ তারিখে প্রকাশিত অনুমোদিত তালিকার একই কায়দায় আরও একাধিক পুকুর বেলাল উদ্দীন বুশ ইজারা নিয়েছেন। —যেমন উক্ত প্রকাশিত তালিকার ৪২, ৫০, ৫২, ৬৪, ৬৮, ৭৬, ৮৮, ১০৬, ১১৯, ১২১, ১২৩, ১৫১ ও ১৬৬ নম্বর ক্রমিকের পুকুরে—জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে সভাপতির নাম উল্লেখ করলেও বেলাল উদ্দিন বুশের মোবাইল নম্বর ০১৯১৭৪৬৬০০৪ একাধিকবার উল্লেখ করে পুকুর ইজারা নেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে জেলা প্রশাসকের কাছে দেওয়া আবেদনে সংশ্লিষ্ট সব পুকুরের ইজারা বাতিল, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্ত সমবায় পরিদর্শক মোঃ খাইরুল ইসলামের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত জেলা সমবায় পরিদর্শক খাইরুল ইসলাম অভিযোগ অস্বীকার করেন।
অপরদিকে গোদাগাড়ী পৌর মৎস্যজীবি দলের সভাপতি বেলাল উদ্দীন বুশ বলেন,,,…..


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ