July 25, 2026, 4:07 pm
শিরনাম :
মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কালীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

ফকিরহাটে নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস পালিত

সৈয়দ জালিস মাহমুদ

ফকিরহাটে নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস পালিত

বাগেরহাটের ফকিরহাটে নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৭টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবপ অর্পন করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় শহীদদের স্বরণে এক মিনিট নিরাবতা পালন করা হয়। পরে দোয়া অনুষ্ঠিত হয়।
এছাড়া এদিন সকাল ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর কবুতর এবং বেলুন ও ফেষ্টুন উড়িয়ে দিবসের শুভ উদ্ভোধন করা হয়। পরে কুচকাওয়াজ পরিদর্শণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন। এসময় পতাকা মঞ্চে উপস্থিত ছিলেন মডেল থানার ওসি (তদন্ত) মো: আলমগীর হোসেন। এছাড়াও এদিন বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এদিন বিকেলে আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে প্রীতি ফুটকল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শোভা রায়ের সঞ্চালনায় ডৃথক অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) শরিফ নেওয়াজসহ বীর মুক্তিযোদ্ধাগন, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, গনমাধ্যমকর্মী ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ