July 25, 2026, 5:53 pm
শিরনাম :
কালীগঞ্জে বাল্য বিয়ের অপরাধে কনের পিতাকে ছয় মাসের কারাদন্ড বরিশাল জেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন মাদার নদীর বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন কবিরহাটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ

মার্কিন সেনাদের থেকে সাধারণ মানুষকে দূরে থাকার নির্দেশনা বিপ্লবী গার্ডের, টার্গেট করা হবে সব জায়গায়

আর্ন্তজাতিক ডেস্ক

মধ্যপ্রাচ্যে অবস্থানরত যুক্তরাষ্ট্রের সেনাদের কাছ থেকে দূরে থাকতে সাধারণ মানুষকে নির্দেশনা দিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড।

শুক্রবার (২৭ মার্চ) তারা নতুন নির্দেশনায় বলেছে, মার্কিন সেনারা মধ্যপ্রাচ্যের যেখানেই থাকবে সেই স্থানকেই টার্গেট করা হবে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপর শুরু হয় রক্তক্ষয়ী যুদ্ধ। যা প্রায় এক মাস ধরে চলছে। সময়ের সঙ্গে সঙ্গে এ যুদ্ধ জটিলও হচ্ছে। ইরানের বিপ্লবী গার্ড দাবি করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সেনারা সাধারণ মানুষকে মানবঢাল হিসেবে ব্যবহার করে লুকিয়ে আছে।

বিবৃতিতে তারা বলেছে, “কাপুরুষ মার্কিন-ইহুদিবাদী বাহিনী নিরীহ সাধারণ মানুষকে এবং তাদের ঘরবাড়িকে ঢাল হিসেবে ব্যবহার করার হীন চক্রান্ত করছে।”

“আপনাদের নিরাপত্তার স্বার্থে আমরা বিশেষভাবে অনুরোধ করছি—যেখানে মার্কিন বাহিনী অবস্থান করছে, সেই জায়গাগুলো দ্রুত ত্যাগ করুন যাতে আপনাদের কোনো বিপদ না ঘটে।”

সূত্র: টাইমস অব ইসরায়েল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ