September 15, 2026, 8:13 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

অগ্নিদুর্গতদের পাশে “বাগীশিক”, ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদান

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম প্রতিনিধি

সীতাকুণ্ড বহরপুর গ্রাম-এ সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি ( বাগীশিক) সীতাকুণ্ড উপজেলা সংসদ ও চট্টগ্রাম উত্তর জেলা সংসদ।

গত ২৩ মার্চ -এ সংগঠনটির উদ্যোগে বিশ্বমানবতার অংশ হিসেবে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

অনুদান বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলা সংসদের সভাপতি লায়ন শুভাশিষ চৌধুরী, সাধারণ সম্পাদক লায়ন বাসু চৌধুরী, জেলা সাংসদের পৃষ্ঠপোষক রতন দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক রাসকিন চৌধুরী, দেবব্রত গোলদার, উজ্জ্বল চন্দ্র নাথ, প্রিয়ম দে, সীতাকুণ্ড উপজেলা সংসদের সভাপতি অমর শীল, উপদেষ্টা ডাঃ মানিক লাল দাশ গুপ্ত, পংকজ মন্ডল।

অন্যন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ভগীরথ দে, নিকাশ দাশ, হৃদয় দাশ, লক্ষীকান্ত চৌধুরী, উত্তম দে, সবুজ চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, এ ধরনের দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানো সমাজের সকলের নৈতিক দায়িত্ব।

বাগীশিকের পক্ষ থেকে জানানো হয়, তারা ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এই সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দ্রুত পুনর্বাসনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, গত ১৩ মার্চ সকাল -এ সংঘটিত এই অগ্নিকাণ্ডে দশটি পরিবারের ঘরবাড়ি সম্পূর্ন পুড়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ