October 31, 2026, 3:14 am
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীতে সনাতন ধর্মাবলম্বীদের মহাষ্টমীর পুণ্যস্নান অনুষ্ঠিত

মোঃ মুক্তাদির হোসেন, গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে মহাষ্টমী উপলক্ষে শীতলক্ষ্যা নদীতে বৃহস্পতিবার (২৬শে মার্চ) অনুষ্ঠিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের পুণ্যস্নান। ভোরের নরম আলো আর কুয়াশার চাদর ভেদ করে সূর্য ওঠার আগেই কালীগঞ্জ পৌর শ্মশান মন্দির পরিচালনা কমিটির উদ্যেগে শীতলক্ষ্যা নদীতে সনাতন ধর্মাবলম্বীদের মহাষ্টমীর পুণ্যস্নান অনুষ্ঠিত হয়েছে।

কালীগঞ্জ পৌর কেন্দ্রীয় শ্মশানের ভক্তবৃন্দের আয়োজনে বিশ্ব মানব কল্যাণে দেশ ও জাতির মঙ্গল কামনায় শ্রী শ্রী বাসন্তী পূজা ও মহা অষ্টমী স্নানোৎসব অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন গাজীপুর-৫ আসনের মাননীয় সংসদ সদস্য একে এম ফজলুল হক মিলন (এমপি) এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম।

সভায় সভাপতিত্ব করেন কালীগঞ্জ পৌর কেন্দ্রীয় শ্মশান কমিটির সভাপতি বাবু সন্তোষ চন্দ্র রায়। শ্মশান কমিটির সহ-সাধারণ সম্পাদক মানস কুমার গুণ অতিথিবৃন্দের শুভেচ্ছা জানিয়ে শ্মশান ঘাট নির্মাণের, শ্মশানের জায়গা বৃদ্ধি ও নির্মাণাধীন ভক্ত নিবাসের অসমাপ্ত কাজ সমাপ্তীকরণের বিষয়গুলো তুলে ধরেন।

অনেকেই পরিবার-পরিজনসহ অংশ নিয়ে এই আয়োজনকে এক অনন্য মিলনমেলায় পরিণত করেন, যেখানে ভক্তি আর আনন্দ মিলেমিশে সৃষ্টি করে এক অপূর্ব পরিবেশ।

স্নান শেষে ভক্তরা ছুটে যান কালীগঞ্জ ঐতিহ্যবাহী পৌর শ্মশান কেন্দ্রীয় মন্দিরে। সেখানে দিনব্যাপী পূজার্চনা, ভোগ নিবেদন এবং প্রসাদ বিতরণের মধ্য দিয়ে চলে ধর্মীয় আনুষ্ঠানিকতা। ভক্তদের উপস্থিতিতে মন্দির প্রাঙ্গণ হয়ে ওঠে প্রাণচঞ্চল ও উৎসবমুখর।

এই ধর্মীয় উৎসবকে ঘিরে মন্দির সংলগ্ন এলাকায় বসেছে বর্ণিল মেলা। মেলায় শিশুদের জন্য রঙিন খেলনা, নানা ধরনের মিষ্টান্ন ও দেশীয় খাবারের দোকান সাজিয়ে বসেছেন বিক্রেতারা। ক্রেতা-দর্শনার্থীদের ভিড় আর বিক্রেতাদের প্রাণবন্ত হাঁকডাকে মেলা প্রাঙ্গণ জমে ওঠে প্রাণের উচ্ছ্বাসে।

স্থানীয়দের মতে, প্রতিবছরের মতো এবারও শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে মহাষ্টমীর পুণ্যস্নান। ধর্মীয় অনুশাসনের পাশাপাশি এ আয়োজন হয়ে উঠেছে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক বন্ধনের এক উজ্জ্বল নিদর্শন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ