September 15, 2026, 5:08 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

মাভাবিপ্রবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা, অংশ নেবে ৭২০ পরীক্ষার্থী

ইসরাত জাহান আশা, মাভাবিপ্রবি প্রতিনিধি

আগামীকাল (শুক্রবার) সারাদেশে একযোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ‘সি’ ইউনিট ভর্তি পরীক্ষা। এই উপলক্ষে সকল আনুষ্ঠানিকতা শেষে প্রস্তুত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি)।

২৭ মার্চ (শুক্রবার) গুচ্ছ ‘সি ইউনিট’ ভর্তি পরীক্ষায় মাভাবিপ্রবি কেন্দ্র হতে মোট ৭২০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন। সকল পরীক্ষার্থীর পরীক্ষাকেন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রথম একাডেমিক ভবনে নির্ধারণ করা হয়েছে। পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।

তবে দেশে চলমান তীব্র জ্বালানি সংকটের কারণে এবার গুচ্ছ ভর্তি পরীক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কোনো বাস সুবিধা রাখা সম্ভব হয়নি। বিষয়টি নিশ্চিত করে মাভাবিপ্রবির পরিবহন শাখার উপ-রেজিস্ট্রার সৈয়দ মুহাম্মদ ছাইফুল্লাহ্ জানান, ”বর্তমান পরিস্থিতিতে ভর্তি পরীক্ষার্থীদের জন্য পরিবহন ব্যবস্থা চালু রাখা সম্ভব হচ্ছে না। যদিও অন্যান্যবার বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বাস ব্যবস্থা রাখা হতো।”

অন্যন্য বছর ভর্তি পরীক্ষার্থীদের জন্য বাস ব্যবস্থা থাকলেও এবারের আয়োজনে ঘটছে তার ব্যতিক্রম। বাস ব্যবস্থা না থাকায় টাঙ্গাইল শহরের পুরাতন বাস স্ট্যান্ড থেকে সন্তোষের পথে সড়কসমূহে তীব্র যানজট সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে পারেন ভর্তি পরীক্ষার্থীরা। তবে শুক্রবার সকল স্কুল, কলেজ, দোকানপাট বন্ধ থাকায় দুর্ভোগ খানিকটা কম হবে বলে আশা করা যায়।

উল্লেখ্য, শুক্রবার (২৭ মার্চ) ‘সি’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা) ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শুরু হচ্ছে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত (জিএসটি) পদ্ধতিতে ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জোটের স্নাতক ভর্তি পরীক্ষা।

এছাড়াও আগামী ৩ এপ্রিল (মানবিক) এবং ১০ এপ্রিল (বিজ্ঞান) বিভাগের ভর্তি পরীক্ষা ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ