July 25, 2026, 5:49 pm
শিরনাম :
বরিশাল জেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন মাদার নদীর বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন কবিরহাটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ

বটিয়াঘাটায় বাসন্তী দুর্গোৎসবে শাড়ি ও গেঞ্জি বিতরণ

তুরান হোসেন রানা, বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি

বটিয়াঘাটা উপজেলার বয়ারভাঙ্গা পূর্বপাড়ায় ১২৭তম সর্বজনীন শ্রী শ্রী বাসন্তী দুর্গোৎসব যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

দুর্গোৎসব উপলক্ষে স্থানীয় সনাতন ধর্মালম্বী নারী ও পুরুষদের মাঝে শাড়ি ও গেঞ্জি বিতরণ করা হয়। ০৩ নং গঙ্গারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসলাম হালদার গতকাল বিকেলে মন্দির প্রাঙ্গনে প্রায় তিন শতাধিক নারী ও পুরুষের মাঝে এসব উপহার সামগ্রী বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন বয়ারভাঙ্গা পূর্বপাড়া সর্বজনীন দুর্গা মন্দির কমিটির সভাপতি কিশোর মল্লিক, সাধারণ সম্পাদক সিদ্ধার্থ শংকর মল্লিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপহার সামগ্রী বিতরণকালে চেয়ারম্যান আসলাম হালদার বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই বন্ধন অটুট রাখতে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। এই ধরনের সামাজিক উদ্যোগ মানুষের মাঝে ভ্রাতৃত্ববোধ ও সহমর্মিতা বাড়ায়। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ