September 15, 2026, 2:55 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

খাগড়াছড়িতে সেনা অভিযানে শীর্ষ সন্ত্রাসী কংচাই মারমা নিহত

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়িতে এলজিসহ ইসমাইল হোসেন নামের একজন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানে কংচাই মারমা নামের আরেক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করতে গেলে তিনি গুলি ছুঁড়ে পালানোর চেষ্টার সময় ছাদ থেকে লাফিয়ে পড়ে মারা যায়।

শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, আজ শুক্রবার সকাল ৬টায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার গাড়িটানা এলাকায় সেনাবাহিনী সিন্দুকছড়ি জোনের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে স্থানীয় সন্ত্রাসী ইসমাইল হোসেনকে দুটি এলজি ও ৫ রাউন্ড কার্তুজসহ গ্রেফতার করা হয়।

পরে গ্রেফতার ইসমাইলের দেওয়া তথ্যানুযায়ী, শান্তিনগর এলাকায় আরেকটি অভিযান চালানো হয়। সেখানে শীর্ষ সন্ত্রাসী কংচাই মারমা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে পালানোর চেষ্টা করে এবং একপর্যায়ে তিনতলা ভবনের ছাদ থেকে লাফ দিলে গুরুতর আহত হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি ৯ মিমি পিস্তল, ৫টি এলজি, ২১টি কার্টুজ ও ১৮টি পিস্তলের গুলি উদ্ধার করা হয়।

বর্তমানে কংচাই মারমার মরদেহের ময়নাতদন্ত প্রক্রিয়াধীন। কংচাই মারমা খাগড়াছড়ি এলাকায় দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ড ও অপহরণের সঙ্গে জড়িত ছিল। সেনাবাহিনী পার্বত্য অঞ্চলে শান্তি ও নিরাপত্তা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং সন্ত্রাস দমনে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইএসপিআর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ