July 25, 2026, 5:49 pm
শিরনাম :
বরিশাল জেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন মাদার নদীর বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন কবিরহাটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ

কলাপাড়ায় মহা আয়োজনে রাখাইন মহাথেরোর অন্ত্যেষ্টিক্রিয়া

চঞ্চল সাহা, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় মৃত্যুর ৯৯ দিন পর উপজেলার বালিয়াতলী ইউনিয়নের তুলাতলী পাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ রাখাইন সম্প্রদায়ের ধর্মীয় গুরু সংঘরাজ ভদন্ত উ কোইন্দা মহাথেরোর (৮৭) অন্ত্যেষ্টিক্রিয়া বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৮ টা থেকে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে শনিবার (২৮ মার্চ) রাত ১০ টা পর্যন্ত অনুষ্টিত হবে।

অনুষ্ঠানের বিভিন্ন কর্মসূচীর মধ্যে রয়েছে, জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, অন্ত্যেষ্টিক্রিয়া মাঠ পরিদর্শন, অন্তিম রথযাত্রা, শবদেহ পালং দোলনা শান্তিরকুঠি দানকারীদের হাতে হস্তান্তর করন, ভিক্ষু সংঘের পিন্ড দান, অতিথি আপ্যায়ন, ভিক্ষু সংঘ, মহাথেরোর শবদেহ ছন্দোগুন দ্বারা অন্ত্যেষ্টিক্রিয়ার মূল ময়দানে শোভা যাত্রা, অতিথিগনের আসন গ্রহন, নিত্য ও রথযাত্রা।

এছাড়া অনুষ্ঠানের শেষ দিনে মহাথেরোর শেষকৃত্যঅনুষ্ঠানে আতজবাজি প্রজ্বালনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন।

তিনদিন ব্যাপী এ অনুষ্ঠানকে কেন্দ্র করে অনুষ্ঠানস্থলের পাশাপাশি বসছে রকমারি দোকান পাঠ। সপ্তাহব্যাপী চলছে নৃত্য মহড়া। এতে কক্সবাজার সহ বিভিন্ন স্থানের শিল্পীরা নৃত্য পরিবেশনায় থাকবেন।

ভদন্ত উ কোইন্দা মহাথেরো ২০২৫ সালের ১৭ ডিসেম্বর তুলাতলী পাড়া বৌদ্ধ বিহারে পরলোক গমন করেন। তিনি ৬৬ বছর বর্ষাবাস জীবন-যাপন করেছেন বলে জানা গেছে।

এর আগে ১৯৯৭ সালে উপজেলার লতাচাপলী ইউনিয়নের কালাচান পাড়াতে উঃচোনা মহাথেরোর অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়েছে।

এ ব্যাপারে অন্ত্যেষ্টিক্রিয়া কমিটির সাধারন সম্পাদক মংচো তালুকদার জানান, ইতোমধ্যে অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দীর্ঘ দিন পরে এমন অনুষ্ঠান অনুষ্টিত হওয়ায় মানুষের আগ্রহের কমতি নেই বলে তিনি উল্লেখ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ