September 15, 2026, 5:08 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

বর্জ্য অব্যবস্থাপনায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি: ড. জিয়াউদ্দিন হায়দার

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার কারণে পরিবেশ ও জনস্বাস্থ্য মারাত্মক ঝুঁকিতে পড়ছে বলে সতর্ক করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. জিয়াউদ্দিন হায়দার।

মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে ঝালকাঠি শহরের বড় বাজারে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, খাদ্যবর্জ্য ও প্লাস্টিক থেকে ছড়ানো জীবাণু মাটি, পানি ও বায়ুর মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে ডায়রিয়া, টাইফয়েডসহ নানা রোগ বাড়াচ্ছে।

তিনি আরও জানান, প্লাস্টিক ভেঙে মাইক্রোপ্লাস্টিকে পরিণত হয়ে খাদ্যচক্রে ঢুকে ভবিষ্যতের জন্য বড় হুমকি তৈরি করছে। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, নদী-খাল ভরাট ও জলাবদ্ধতাও বাড়ছে।

সমাধান হিসেবে তিনি বর্জ্য পৃথকীকরণ, পুনর্ব্যবহার বৃদ্ধি এবং আধুনিক ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সচেতনতা বাড়াতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক মো. কাওছার হোসেন, ঢাকা শিশু হাসপাতালের অধ্যাপক খালিদ মাহমুদ শাকিল, জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট হাফিজুর রহমানসহ স্থানীয় ব্যবসায়ী, বাজার কমিটির নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতাকর্মী, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ