September 15, 2026, 8:13 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

পাইকগাছায় ৬ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, এক জনকে জেল ও জরিমানা

মো আসাদুল ইসলাম, পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছায় ৬ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, এক জনকে জেল ও জরিমানা

পাইকগাছায় অনুমোদনহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক জনকে জেল ও ২০ হাজার টাকা জরিমানা এবং অপারেশন থিয়েটার সিলগালা করা হয়েছ।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুর থেকে উপজেলার চাঁদখালী ও রাড়ুলী ইউনিয়নের বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমদ। ডা. সুজন কুমার সরকার, ডা. সঞ্জয় কুমার মন্ডল, এসআই বিশ্বজিৎ।

অভিযান চলাকালে লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় বাঁকা বাজারে অবস্থিত ডা. নুরউদ্দিন মেমোরিয়াল ক্লিনিককে ১০ হাজার টাকা, ফ্রেন্ডস ক্লিনিককে ৫হাজার টাকা ও আশা ক্লিনিককে ৫ হাজার টাকা জরিমানা ও তিন প্রতিষ্ঠানের অপারেশন থিয়েটার সিলগালা করেন ভ্রাম্যমান আদালত।

এছাড়া বাঁকা সার্জিক্যাল ক্লিনিকের মালিক গৌতম সরকার ভুয়া পদবী ও বিশেষজ্ঞ পরিচয় ব্যবহার করে রোগী দেখা এবং প্রেসক্রিপশন দেওয়ার অভিযোগে ২১ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। অপারেশন থিয়েটার সিলগালা করা হয়।

এদিকে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের তত্ত্বাবধানে চাঁদখালীর মাইশা ডায়াগনস্টিক সেন্টার ও পিয়া ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স নাথাকায় সিলগালা করে সকল কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী জানান, জনস্বাস্থ্য সুরক্ষা এবং স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ