July 25, 2026, 6:41 pm
শিরনাম :
আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান কালীগঞ্জে বাল্য বিয়ের অপরাধে কনের পিতাকে ছয় মাসের কারাদন্ড

‘ট্রাম্প ইরানকে ‘বোঝেন না’ ইরানি জাতি শক্তিশালী, দৃঢ়প্রতিজ্ঞ এবং স্থিতিস্থাপক’

আর্ন্তজাতিক ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ‘বোঝেন না’ বলে মন্তব্য করেছেন ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান আলী লারিজানি।

শুক্রবার (১৩ মার্চ) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। খবর সিএনএনের।

লারিজানি বলেন, ‘ট্রাম্পের সমস্যা হলো তিনি বোঝেন না যে, ইরানি জাতি শক্তিশালী, দৃঢ়প্রতিজ্ঞ এবং স্থিতিস্থাপক। মার্কিন যুক্তরাষ্ট্র যত বেশি চাপ প্রয়োগ করবে, জনগণের সংকল্প তত শক্তিশালী হবে।’

তিনি আরও বলেন, ‘তেহরানে বিশাল আল কুদস দিবসের মিছিলের কাছাকাছি একটি স্থানে হামলা ইসরায়েলের ‘‘হতাশা’’ এবং ‘‘ভয়ের’’ লক্ষণ।’

ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান বলেন, ‘যে সত্যিকার অর্থে শক্তিশালী, সে কখনোই মিছিলের মাঝখানে বোমা হামলা করবে না। এটা স্পষ্ট যে তাদের বিকল্প ফুরিয়ে গেছে।’

ইসরায়েল আজ পর্যন্ত হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি, তবে তারা জানিয়েছে, তারা ভোরে তেহরানে হামলা চালাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ