September 15, 2026, 5:08 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

পাটুরিয়া নদী থেকে লরি উদ্ধার, অক্ষত আছে ২৪ হাজার লিটার তেল

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে যাওয়া তেলবোঝাই একটি লরি প্রায় ১৬ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।

১২ মার্চ বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্ধারকারী জাহাজ হামজা পাটুরিয়া পাঁচ নম্বর ফেরিঘাট এলাকা থেকে লরিটিকে নদী থেকে তুলে আনে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, লরিটিতে থাকা প্রায় ২৪ হাজার লিটার পামওয়েল অক্ষত রয়েছে। উদ্ধারকারী দলের সদস্যরা জানিয়েছেন, তেল নষ্ট হয়নি।

এর আগে ১১ মার্চ বুধবার রাত সাড়ে ৮টার দিকে পাটুরিয়া পাঁচ নম্বর ফেরিঘাটে ফেরি থেকে নামার সময় ঢালু পথে ব্রেক ফেল করে লরিটি নিয়ন্ত্রণ হারায়। পরে সেটি পেছনের দিকে গড়িয়ে গিয়ে পদ্মা নদীতে ডুবে যায়।

এ ঘটনায় লরির চালক ও হেলপার সামান্য আহত হন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের জীবিত উদ্ধার করেন।

বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক আশরাফুল উদ্দিন জানান, ‘দীর্ঘ সময় ধরে উদ্ধার অভিযান চালিয়ে র‍্যাকার ব্যবহার করে লরিটিকে নদী থেকে তোলা হয়েছে। উদ্ধারকারী জাহাজ হামজার তিনজন ডুবুরিসহ ১৬ সদস্যের একটি দল এ অভিযানে অংশ নেয়।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ