September 15, 2026, 2:55 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

বাগেরহাটে বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; motionR: null; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: null;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 263.00107;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 41;

দেশনেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তাঁর সুস্থতা, দীর্ঘায়ু ও দ্রুত রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে বাগেরহাট জেলা অডিটোরিয়াম ভবনে জেলা বিএনপির উদ্যোগে এ আয়োজন করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। তারা দেশনেত্রীর শারীরিক সুস্থতা, দীর্ঘ জীবন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের কল্যাণ কামনা করে মোনাজাত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান দীপু, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. সুজন মোল্লা, পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সারা জীবন সংগ্রাম করেছেন। তাঁর সাহসী নেতৃত্ব ও ত্যাগ দেশের মানুষের হৃদয়ে অম্লান হয়ে আছে। রাজনৈতিক ষড়যন্ত্রের কারণে তিনি আজ গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন। এ সময়ে দেশের মানুষের দোয়া ও সমর্থন সবচেয়ে বেশি প্রয়োজন বলে তারা উল্লেখ করেন।
মাহফিলে বিশেষ মোনাজাত পরিচালনা করেন স্থানীয় এক খ্যাতনামা আলেম, যিনি দেশনেত্রীর সুস্থতা ও দেশের সমৃদ্ধি কামনা করেন। পরে উপস্থিতদের মধ্যে তবারক বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ