September 15, 2026, 8:02 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

রাজশাহী স্বপ্নচাষ সমন্বিত কৃষি সমবায় সমিতি’র বাগমারা’র সদস্য আনোয়ার বহিস্কার

বাগমারা প্রতিনিধি

রাজশাহীর বাগমারায় রাজশাহী স্বপ্নচাষ সমন্বিত কৃষি সমবায় সমিতি লিঃ এর সদস্য আনোয়ার হোসেন মার্শালকে বহিস্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) সংগঠনের নিজস্ব প্যাডে সভাপতি গাজীউর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ মাধ্যমে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সদস্য আনোয়ার হোসেন মার্শাল সংগঠনের গঠনতন্ত্রের নিয়ম কানুনকে তোয়াক্কা না করে উক্ত সমিতির শৃংখলা বিরোধী কর্মকান্ডে লিপ্ত হয়ে সমিতির সুনাম ক্ষুণ্ন করে আসছে। এমন অহেতুক কর্মকান্ডের সঙ্গে জড়িয়ে পড়ার কারনে সমিতির গঠনতন্ত্র মোতাবেক সকলের মতামতের ভিত্তিত্বে সভাপতি উক্ত সমিতির পদ থেকে সদস্য আনোয়ার হোসেনকে বহিস্কার করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিত্বে আরো জানানো হয়, অদ্য সময় থেকে রাজশাহী স্বপ্নচাষ সমন্বিত কৃষি সমবায় সমিতি লিমিটেডের বহিস্কৃত সদস্য আনোয়ার হোসেনের সাথে কেউ কোন ধরনের কর্মকান্ডের সাথে জড়িত থাকতে পারবেনা।

যদি কোন ব্যক্তি উক্ত সমবায় সমিতির নামে বহিস্কৃত সদস্য আনোয়ার হোসেনের সাথে প্রশাসনিক, সাংগঠনিক বা প্রতিনিধিত্বমূলক কর্মকান্ডে সম্পৃক্ত হন তাহলে তার দায় দায়িত্ব স্বপ্নচাষ সমবায় সমিতির সদস্যরা দায়ী থাকবে না। যে সকল ব্যক্তি বা সদস্য আনোয়ার হোসেনের সাথে সম্পৃক্ত হবেন তারা তাদের দায় দায়িত্ব নিজেদের বহন করতে হবে।

আনোয়ার হোসেন রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার দরগামাড়িয়া মহল্লার আফছার উদ্দীনের ছেলে। বিষয়টি সর্ব সাধারনের অবগতির জন্য সংবাদ মাধ্যমে প্রকাশ করা হলো ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ