September 15, 2026, 4:46 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

রাজশাহীতে আব্দুল্লাহ মোটরসের ইফতার মাহফিল অনুষ্ঠিত

সিরাজুল ইসলাম রনি, রাজশাহী ব্যুরো প্রধান

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আব্দুল্লাহ মোটরসের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার নগরীর কাদের হাজির মোড় এলাকার একটি রেস্তোরাঁয় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইফতার মাহফিলে আব্দুল্লাহ মোটরস ও সুজুকি কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সাধারণ গ্রাহকরা অংশ নেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা রমজানের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন।

বক্তারা গ্রাহক ও প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য এবং ব্যবসায়িক সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

আব্দুল্লাহ মোটরসের স্বত্বাধিকারী মাহমুদুল হাসান সেতুর সভাপতিত্বে অনুষ্ঠানে সুজুকি কোম্পানির পক্ষ থেকে উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় সেলস ম্যানেজার কাওসার আহমেদ, এরিয়া সার্ভিস ম্যানেজার আবদুস সালাম, টেরিটরি সেলস ম্যানেজার আহসান হাবিব খান, টেরিটরি সার্ভিস ম্যানেজার রেজওয়ানুল রনি ও মো. ইফতিয়ার মাহমুদ বাবু।

এছাড়াও আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সাইফ আহমেদ সাইয়েফ, আলহাজ আজিজুল বারী মুক্তা ও ব্লগার সোজিব আলী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রাজশাহী বাইকার্স ক্লাব এবং রাজশাহীর স্বাধীনতা বাইকার সংগঠনের নেতৃবৃন্দও অংশ নেন।

ইফতার ও মোনাজাত শেষে উপস্থিত অতিথিদের মাঝে আব্দুল্লাহ মোটরসের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ