September 15, 2026, 2:56 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

পদ্মায় সাঁতার শিখতে গিয়ে নিখোঁজ ২ মাদরাসারছাত্রের মরদেহ উদ্ধার

বার্তা বিভাগ

নাটোরের লালপুরে পদ্মা নদীতে সাঁতার শিখতে গিয়ে নিখোঁজ দুই মাদরাসাছাত্রের মরদেহ উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, নওপাড়া হাজী আফছার আলী মদিনাতুল উলুম হাফেজিয়া মাদরাসার শিক্ষক আল আমিন দুপুরে কয়েকজন ছাত্রকে নিয়ে পদ্মা নদীতে সাঁতার শেখাতে যান। এ সময় রাব্বানি (১২) ও মো. ফরিদ আলী (১২) স্রোতে তলিয়ে যায়।

রাব্বানি ময়মনসিংহ গ্রামের বাসিন্দা রবিন আলীর ছেলে। সে নানার বাড়িতে থেকে মাদরাসায় পড়াশোনা করতো। অন্যদিকে ফরিদ আলী নওপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে।

খবর পেয়ে লালপুর ফায়ার সার্ভিস ও ও রাজশাহী ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল এবং লালপুর থানা পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান চালায়। প্রায় তিনঘণ্টা চেষ্টা চালিয়ে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল হক জানান, ‘দুই ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।’

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ